ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

এবার মামলার মুখে হার্দিক

আকাশ স্পোর্টস ডেস্ক:

মোহাম্মদ সামিকে নিয়ে যখন উত্তাল ভারতীয় ক্রিকেট, তখনই পুলিশি মামলার শঙ্কায় পড়েছেন হার্দিক পান্ডিয়া। ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ, সমাজ সংস্কারক ড. ভিমারাও আম্বেকড়কে নিয়ে ‘অবমাননাকর টুইট’ করে বিপাকে পড়েছেন ভারতীয় অলরাউন্ডার। যোধপুর কোর্ট বুধবার হার্দিকের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন।

এনডিটিভি জানিয়েছে, গত বছর ২৬ ডিসেম্বর হার্দিকের করা একটি টুইট থেকে বিতর্কের শুরু। পরে বাধ্য হয়ে সেই টুইট তিনি ডিলিট করেন। ড. মেঘওয়াল হার্দিককে উকিল নোটিশ পাঠান। পরে কোর্টের কাছে মামলার অনুমতি চান তিনি।

পান্ডিয়া লিখেছিলেন, ‘আম্বেকড় কে যিনি বৈষম্যের আইন এবং সংবিধানের খসড়া করেছিলেন। দেশজুড়ে বিভেদ ছড়িয়েছিলেন।’

আম্বেকড় মূলত ভারতীয় দলিত সম্প্রদায়ের হয়ে বিভিন্ন সময়ে আন্দোলনে নেমেছিলেন। ভারতীয় সংবিধান তৈরিতেও তার ভূমিকা ছিল। ১৯৫৬ সালে দিল্লিতে মারা যান তিনি।

মেঘওয়াল টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘পান্ডিয়ার মন্তব্যের বিষয়ে আমি জানুয়ারি মাসে অবগত হই। আম্বেকড়ের মতো মানুষের প্রতি এটি অবমাননাকর। সেটি করে তিনি মারাত্মক অপরাধ করেছেন। তার মন্তব্য আমার সম্প্র্রদায়ের চেতনায় আঘাত করেছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

এবার মামলার মুখে হার্দিক

আপডেট সময় ০৩:৫৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মার্চ ২০১৮