ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

দা দিয়ে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম, হামলাকারী আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

পটুয়াখালীর রাঙ্গাবালীতে পুলিশের এক এএসআইকে দা দিয়ে কুপিয়ে জখম করেছে এক যুবক। এ ঘটনায় হামলাকারী ওই যুবককে আটক করেছে পুলিশ।

আহত সিদ্দিকুর রহমান রাঙ্গাবালী থানায় এএসআইপদে কর্মরত। আর হামলাকারী মনির হোসেন মৃধা (২৮) ছোটবাইশদিয়া গ্রামের নয়া মৃধার ছেলে।

বুধবার রাতে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাত ৭টার দিকে রাঙ্গাবালী থানার এএসআই সিদ্দিকুর রহমান মৎস্য অভিযানের জন্য মটরসাইকেলযোগে কোড়ালিয়া লঞ্চঘাটের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে কোড়ালিয়া বাজারের প্রবেশপথে তাকে পেছন থেকে মনির হোসেন ধারালো দা (বঁটি) দিয়ে মাথার ওপর কুপিয়ে জখম করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাৎক্ষণিক হামলাকারী মনিরকে আটক করে পুলিশ।

স্থানীয়রা জানান, পুলিশের ওপর হামলাকারী মনির দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি মিলন কৃষ্ণ মিত্র বলেন, মৎস্য অভিযানে যাওয়ার পথে এএসআই সিদ্দিককে কুপিয়ে জখম করা হয়। হামলাকারী যুবককে আমরা তাৎক্ষণিক আটক করেছি। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

দা দিয়ে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম, হামলাকারী আটক

আপডেট সময় ১১:০১:১৩ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮