ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

লালমনিরহাটে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরে ছাত্রলীগের বিক্ষোভ

অাকাশ জাতীয় ডেস্ক:

লালমনিরহাটে বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে মঞ্চ ও বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ করেছে হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগ।

বুধবার সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহান হাতীবান্ধা থানায় একটি অভিযোগ করেন।

এর আগে বিকালে ওই উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের চেতনাহাট এলাকায় বিক্ষোভ মিছিল করে স্থানীয় ছাত্রলীগ।

উপজেলা ছাত্রলীগের সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহান জানান, গত ১৭ মার্চ জাতির জনক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ওই উপজেলার পশ্চিম কাদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের আযোজন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ওই দিন রাতে কতিপয় শিবিরের কর্মী অনুষ্ঠানের মঞ্চ ও বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করেন। পরে একটি মহল অতি গোপনে বসে বিষয়টি মীমাংসা করে ফেলেন। ঘটনার দুই দিন পর গণমাধ্যমে বিষয়টি জানতে পাই। পরে এ নিয়ে আমরা স্থানীয়ভাবে তদন্ত করে ঘটনার সত্যতা পাই। বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর কোনোভাবেই মীমাংসাযোগ্য নয়। তাই পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে থানায় অভিযোগ করা হয়েছে।

হাতীবান্ধা থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, বিষয়টি স্থানীয়ভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা মীমাংসা করেছেন বলে আমি শুনেছি। এ সংক্রান্ত ছাত্রলীগের কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

লালমনিরহাটে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরে ছাত্রলীগের বিক্ষোভ

আপডেট সময় ০৮:৩২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮