ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, যুবকের ১৪ বছরের কারাদণ্ড মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৭০ অভিবাসী আটক মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ মাদকমুক্ত প্রজন্ম গঠনে শিক্ষার ওপর জোর ডেপুটি স্পিকারের ছয় মাসের মধ্যে কাঁচপুর বাস টার্মিনালের কাজ শেষ হবে: প্রতিমন্ত্রী খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, অভিযুক্তকে গণধোলাই তামাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিচ্ছে সরকার নিয়ম না মানলে কারখানা বন্ধের হুঁশিয়ারি পরিবেশ প্রতিমন্ত্রীর ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশে নির্বিঘ্ন নির্বাচন দেখতে চায় চীন: রাষ্ট্রদূত

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশি জনমতের প্রতিফলন হয় এমন নির্বিঘ্ন নির্বাচন চীন দেখতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির নতুন রাষ্ট্রদূত ঝ্যাং ঝু।

তিনি বলেন, ‘এমন নির্বিঘ্ন নির্বাচন দেখতে চায় চীন, যেখানে বাংলাদেশি জনগণের পছন্দের প্রতিফলন হবে। আমরা সে প্রতিফলনকে স্বাগত জানাবো।’

বুধবার ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

রোহিঙ্গা ইস্যুতে নিজ দেশের অবস্থান ব্যাখ্যা করে ঝ্যাং ঝু বলেন, ‘বাংলাদেশ ও মিয়ানমার উভয় দেশই চীনের বন্ধু। আমরা এখানে (রোহিঙ্গা ইস্যু) নিরপেক্ষ ভূমিকা পালন করবো।’

তবে রোহিঙ্গাদের ফেরত নেয়ার জন্য মিয়ানমারের সঙ্গে চীন আলোচনা করছে বলে জানান তিনি।

ঝ্যাং ঝু জানান, চীন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তার দেশ আশা করে দুই দেশের মধ্যকার কৌশলগত সম্পর্ক আগামীতে উত্তোরত্তর এগিয়ে যাবে।

এছাড়া চলতি বছরে দুই দেশের মধ্যে ১২তম পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, দ্বিতীয় মেরিটাইম ডায়ালগ, মুক্ত বাণিজ্য বিষয়ে বাংলাদেশ ও চীনের আলোচনাসহ বিভিন্ন অনুষ্ঠান হবে বলে জানান রাষ্ট্রদূত ঝ্যাং ঝু।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে নির্বিঘ্ন নির্বাচন দেখতে চায় চীন: রাষ্ট্রদূত

আপডেট সময় ০৫:৫৯:২০ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮