ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

বাকি তিন বাংলাদেশিরও মরদেহ শনাক্ত

অাকাশ জাতীয় ডেস্ক:

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে বাকি তিন বাংলাদেশির মরদেহ শনাক্ত করা হয়েছে। তাদের মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানো হবে। কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র বুধবার এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে নিহত ২৬ বাংলাদেশির মধ্যে ২৩ জনের মরদেহ সোমবার ঢাকায় এনে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু শনাক্ত করতে না পারায় নজরুল ইসলাম, পিয়াস রায় ও আলিফুজ্জামান নামের তিনজনের মরদেহ সেসময় পাঠানো সম্ভব হয়নি। এখন এ তিনজনের মরদেহ ঢাকায় পাঠাতে আর কোনো বাধা নেই বলে সুত্র জানিয়েছে।

প্রসঙ্গত, নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার একটি ফ্লাইট বিধ্বস্ত হলে ৫১ জনের প্রাণহানি হয়। তাদের মধ্যে ২৬ জনই বাংলাদেশি নাগরিক। এছাড়া অপর ১০ বাংলাদেশি গুরুতর আহত হন। নিহতদের মধ্যে মরদেহ শনাক্ত হওয়া ২৩ জনের লাশ সেমাবার (১৯ মার্চ) ঢাকায় এনে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ইতোমধ্যে তাদের দাফনও সম্পন্ন হয়েছে।

অপরদিকে আহত দশ বাংলাদেশির মধ্যে সাত জনকে দেশে ফিরিয়ে এনে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এছাড়া চিকিৎসার জন্য দুই জনকে সিঙ্গাপুরে ও একজনকে দিল্লিতে নেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

বাকি তিন বাংলাদেশিরও মরদেহ শনাক্ত

আপডেট সময় ০৫:২৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮