ঢাকা ০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দাফন শেষে ফেরার পথে সড়কে ঝরল ছয় প্রাণ

অাকাশ জাতীয় ডেস্ক:

সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকায় মিনি পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাতজন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পাটকেলঘাটার ভৈরবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালিগঞ্জ উপজেলার কালিয়াকর গ্রামের মনিরুজ্জামানের ছেলে আশিকুজ্জামান (১২), মেয়ে মিম (৩), তার মা আকলিমা খাতুন, নুর বানু, সাইদুল ইসলাম ও সাব্বির হোসেন। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালিগঞ্জ থেকে একটি মিনি পিকআপ ভাড়া করে মনিরুজ্জামান খুলনায় গিয়েছিলেন তার এক নিকটাত্মীয়ের মৃত্যুর খবর শুনে। দাফন-কাফন শেষে ফিরে আসার পথে পাটকেলঘাটার ভৈরবনগর এলাকায় পৌঁছালে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ছয়জন নিহত ও সাতজন আহত হন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন দৈনিক আকাশকে এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশগুলো উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদেরও একই হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অবস্থা আশংকাজনক বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দাফন শেষে ফেরার পথে সড়কে ঝরল ছয় প্রাণ

আপডেট সময় ০৯:৪৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮