ঢাকা ১২:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মির্জাপুরে নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজে আগুন

অাকাশ জাতীয় ডেস্ক:

মঙ্গলবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার ধেরুয়া নামক স্থানে অবস্থিত কারখানাটিতে এ আগুন লাগে।

জানা গেছে, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কারখানার প্রধান প্লান্টের গ্লাস তৈরির লিকুইড ফার্নেস থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নিকটবর্তী মির্জাপুর ফায়ার স্টেশনের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে তাদের সঙ্গে টাঙ্গাইল, বাসাইল ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এর সদস্যরা প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল চারটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এই আগুনে কারখানাটির প্রায় শত কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে কারখানার এজিএম জয়নুল আবেদীন জানিয়েছেন। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে মির্জাপুর ফায়ার স্টেশনের স্টেশন মাস্টার মো. কফিল উদ্দিন জানান, ফ্যাক্টরির লোকজনের ভাষ্যমতে লিকুইড ফার্নেস থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজে আগুন

আপডেট সময় ০৮:২৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮