ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

অপু দিদির সাথে আমি কাজ করতে চাই: মাহিয়া মাহি

আকাশ বিনোদন ডেস্ক:

ঢাকাই ছবির অন্যতম জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি একাধিক ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। সম্প্রতি একটি ইচ্ছের কথা জানিয়েছেন এ নায়িকা।

সেটি হচ্ছে আরেক চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে একই ছবিতে অভিনয় করতে চান তিনি। সম্প্রতি অপুকে জড়িয়ে একটি স্ট্যাটাস দেন এ নায়িকা। এরপরই যোগাযোগ করা হয় তার সঙ্গে।

এ প্রসঙ্গে মাহিয়া মাহি দৈনিক আকাশকে বলেন, ‌অপু দিদির সাথে আমার কোন ছবিতে কাজ করা হয়নি। তবে অনেক টিভি অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছি আমরা। তার সঙ্গে আমার কাজ করার ইচ্ছে।

তিনি বলেন, এ ইচ্ছের কথা আমি আগেও জানিয়েছি এখনও জানাচ্ছি। দেখা যাক কেউ আমাদের দুই জনকে এক করে কোন ছবি বানাতে এগিয়ে আসেন কী না।

কেমন গল্পে অভিনয় করতে চান জানতে চাইলে মাহিয়া মাহি বলেন, ‌আমরা দুই বোনের চরিত্র অভিনয় করতে চাই। যে গল্পে আমরা দুই বোনের গল্প বলা হবে।

এদিকে মাহিয়া মাহি বর্তমানে মনে রেখো নামের একটি ছবির গানের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন নেপালে। এ ছবিতে তার নায়ক হিসেবে রয়েছেন কলকাতার বনি।

মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত জান্নাত নামের আরও একটি ছবি। আর অপু সম্প্রতি জানবাজ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এ ছবিতে তার নায়ক হিসেবে রয়েছেন বাপ্পি চৌধুরী।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

অপু দিদির সাথে আমি কাজ করতে চাই: মাহিয়া মাহি

আপডেট সময় ০৫:২৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮