ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

এবার আলোচনায় সুনীল গাভাস্করের ‘নাগিন ড্যান্স’

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশের আলোচিত উদযাপন নাগিন ড্যান্স দিলেন ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্করও। গতকাল রাতে নিদাহাস ট্রফির ফাইনাল ম্যাচ চলাকালে কমেন্ট্রি বক্সে বসে তিনি এ ড্যান্স দেন। এ সময় পাশে বসে থাকা সাবেক অজি পেসার ব্রেট লি`কে হাসতে দেখা যায়।

গাভাস্করের সেই ছবি এখন ইন্টারনেটে ভাইরাল। ওই ছবিতে দেখা যাচ্ছে, গাভাস্কর যখন নাগিন ড্যান্স দিচ্ছেন তখন ভারতের ৯.১ ওভারে দুই উইকেট হারিয়ে ৮২ রান। জয়ের জন্য ভারতের দরকার ৬৫ বলে ৮৫ রান। ক্রিজে ছিলেন দুই সেট ব্যাটসম্যান লোকেশ রাহুল ১৩ বলে ২৪ এবং রোহিত শর্মা ৩২ বলে ৪৭ রানে।

এর আগে, বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে উত্তেজনার মুহূর্তে টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের প্রতিবাদী রূপের বিরুদ্ধে সমালোচনা করে ক্রিকেটপ্রেমীদের তীব্র সমালোচনার মুখে পড়েন সুনীল গাভাস্কার। তাই নেটিজেনদের ধারণা, টাইগারদের ব্যঙ্গ করেই এটা করেছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবার আলোচনায় সুনীল গাভাস্করের ‘নাগিন ড্যান্স’

আপডেট সময় ১১:৩৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ মার্চ ২০১৮