ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিপিএলে সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন মাশরাফি

অাকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসরে আইকন ক্রিকেটারদের কোনো ভিত্তি মূল্য থাকছে না। যা বিপিএল গভর্নিং কমিটি আগেই জানিয়ে দিয়েছে। এর ফলে আইকন ক্রিকেটারদের দলে নেবার বিষয়টি ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজির সমঝোতার মাধ্যমেই হচ্ছে। ইতিমধ্যে প্রায় সব দলই নিজেদের আইকন ক্রিকেটারদের নিশ্চিত করেছে।

আগের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আইকন ও অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মুর্তজা। তবে এবার নতুন দলের সাথে যোগ দিচ্ছেন মাশরাফি। রংপুর রাইডার্স দলে ভিড়িয়েছে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ককে। এর জন্য দলটিকে গুনতে হচ্ছে ৮৫ লাখ টাকারও বেশি।

বিপিএলের প্রথম আসরে না থাকলেও পরবর্তী সব আসরে ছিল রংপুর। আগের আসরে দুর্দান্ত শুরু করেও সেটি ধরে রাখতে পারেনি রংপুর। যার ফলে প্রথম রাউন্ডেই বিদায়ের ঘন্টি বাজে। তবে এবার ‘বসুন্ধরা গ্রুপ’ মালিকানায় আসার পর ভালোভাবেই দল গুছাচ্ছে দলটি। লক্ষ্য শিরোপা। তাই বড় অংক দিয়ে কুমিল্লা থেকে মাশরাফিকে দলে এনেছে ফ্র্যাঞ্চাইজিটি।

মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে বিপিএলের প্রথম আসরেই শিরোপা ঘরে তুলেছিল কুমিল্লা। তবে নিজেদের দ্বিতীয় আসরে একদমই সুবিধা করতে পারেনি দলটি। প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছে। মাশরাফিকে ছেড়ে দিয়ে আইকন ক্রিকেটার হিসেবে নিয়েছে তামিম ইকবালকে।

এদিকে তামিমকে দলে ভেড়াতে কুমিল্লাকে গুনতে হয়েছে ৮৫ লাখ টাকা। তবে সেটার জন্য আছে শর্ত। দলকে যেতে হবে প্লে-অফে। তবে মাশরাফি কোনো রকম শর্ত ছাড়াই পাবেন ৮৫ লাখের বেশি।

তবে এবারের বিপিএলে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া সব দলেরই আইকন ক্রিকেটার পরিবর্তন হচ্ছে। আগের আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের হয়ে এবারো খেলবেন সাকিব অন্যদিকে রিয়াদ থাকবেন আগের আসরের দল খুলনায়।

এদিকে মুশফিকুর রহিমকে দেখা যাবে রাজশাহী কিংসে। আগের আসরে রাজশাহীর আইকন ক্রিকেটার ছিলেন সাব্বির রহমান। এবার সাব্বিরকে দেখা যাবে নতুন ফ্র্যাঞ্চাইজি সুরমা সিক্সার্স

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিপিএলে সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন মাশরাফি

আপডেট সময় ০৭:১১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭