ঢাকা ১২:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাপ কাহিনীর নায়িকা তমা

আকাশ বিনোদন ডেস্ক:  

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী তমা মির্জা। ‘নদীজন’ ছবিতে সাবলীল অভিনয় করে নিজের ঝুলিতে এ পুরস্কার তুলেছেন তিনি। তার অভিনীত সর্বশেষ ছবি হচ্ছে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘চল পালাই’। এবার নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন এ নায়িকা। নাম ‘পাপ কাহিনী’।

ছবিটি পরিচালনা করবেন টিভি অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। এটি জয়ের নির্মিত তিন নাম্বার ছবি। এর আগে ‘প্রার্থনা’ ও ‘অর্পিতা’ নামে দুটি ছবি পরিচালনা করেছেন তিনি। ২৮ এপ্রিল থেকে ছবিটির শুটিং হবে বলে জানান পরিচালক। এতে জয় নিজেও অভিনয় করবেন বলে জানান।

এতে তমা ছাড়া সোহানা সাবাও অভিনয় করবেন। দুই বোনের চরিত্রে দেখা যাবে তাদের। ছবিটি প্রসঙ্গে তমা মির্জা বলেন, ‘সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছি ছবিটিতে। এর গল্প আমার দারুণ পছন্দ হয়েছে। মূলত গল্পনির্ভর ছবি হবে এটি।’ এতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম। এদিকে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ নামে একটি ছবিতেও অভিনয় করছেন তমা মির্জা। এ ছবিতে তার বিপরীতে রয়েছেন নিরব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাপ কাহিনীর নায়িকা তমা

আপডেট সময় ০৫:৫৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮