ঢাকা ০৬:২১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আমি স্বার্থপর নই: মেসি

আকাশ স্পোর্টস ডেস্ক:

লিওনেল মেসির কাছ থেকে আগের চেয়ে এখন বেশি সেবা পাচ্ছে বার্সেলোনা। তার বদৌলতে প্রতি ম্যাচেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হচ্ছে দলটি। তো এর রহস্য কী?

এবার নিজ মুখেই তা উন্মোচন করলেন ছোট ম্যাজিসিয়ান। বললেন, অতীতের চেয়ে এখন দলের জন্য বেশি খেলি। আগে গোল করতে মরিয়া থাকতাম। এখন অন্যকে দিয়েও তা করানোর চেষ্টা করি।

চলতি মৌসুমে ফর্মের মগডালে রয়েছে বার্সা। রীতিমতো উল্কার গতিতে ছুটছে দলটি। লা লিগা টাইটেল রেসে রয়েছে সবার আগে। চ্যাম্পিয়নস লিগ শিরোপার দৌড়েও রয়েছে সামনের কাতারে।

ইতোমধ্যে এ মৌসুমে দুটি শিরোপা ঘরে তুলেছে কাতালানরা। এমন সাফল্যের নেপথ্যে রয়েছে মেসির আগের চেয়ে দলের জন্য নিজেকে আরও বেশি উৎসর্গ করে দেয়া।

আমেরিকা টিভিকে মেসি বললেন, আগে আমি বল পেলে নিজে গোল করার চেষ্টা করতাম। এখন আমি দলের জন্য বেশি খেলি। নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করাই। সব বল থেকেই এখন আর নিজে গোল করার চেষ্টা করি না।

তিনি যোগ করেন,বলতে গেলে আমি স্বার্থপর নই। বিভিন্ন পজিশন থেকে আমি খেলা তৈরির চেষ্টা করি। আগের মতোই দৌড়ায়। তবে একটু আলাদা অ্যাঙ্গেলে। যাতে দল উপকৃত হয়।

গেল পাঁচ ম্যাচে সাত গোল করেছেন মেসি। এর মধ্যে রয়েছে বুধবার রাতে চেলসির বিপক্ষে দর্শনীয় জোড়া গোল। ওই ম্যাচে ওসমানে ডেম্বেলেকে দিয়ে এক গোল করান তিনি।

ওয়ান্ডার ম্যানের বীরোচিত নৈপুণ্যে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে স্প্যানিশ জায়ান্টরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে শিল্প ও সংগীতে উদযাপিত শরৎ উৎসব

আমি স্বার্থপর নই: মেসি

আপডেট সময় ০৫:৪২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮