ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ বিয়ে বাড়িতে প্রেমিকার হানা, লজ্জায় বাবার আত্মহত্যা মিসর বন্দরে ড্রোন হামলা, দুই জাহাজে আগুন আগুনে পুড়ে নিহত ৬ প্রবাসীর কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে জটিলতা সিজারের ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির নেতারা হজের খরচ কমাতে সৌদির সঙ্গে আলোচনা চলছে : বিমান প্রতিমন্ত্রী মানবপাচার প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে, তখনই প্রাণ দিতে হয়েছে: মির্জা ফখরুল জামায়াতের পতন আমরা দেখতে পাচ্ছি : শাহেদ আলম

বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় মেডিকেল টিম গঠন

অাকাশ জাতীয় ডেস্ক:

নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য ১৩ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে।

শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ এ কমিটি ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্তলাল সেনকে প্রধান করে এই টিম গঠন করা হয়েছে।

মেডিকেল টিমের অন্য সদস্যরা হলেন- শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ, ঢামেক বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক সাজ্জাদ হোসাইন খন্দকার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক মো. ফারুক আলম, ঢামেক বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইউনিটের ডা. রায়হানা আউয়াল, ঢামেকের চিকিৎসক মহিউদ্দিন আহমেদ, ঢামেকের চিকিৎসক এ জে এম মোশতাক হোসেন. ঢামেকের চিকিৎসক শামসুজ্জামান, মোজাফফর হোসেন, আবদুল্লাহ আল মামুন, জাহাঙ্গীর কবীর, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের জহির উদ্দিন ও জামাল হোসেন।

উল্লেখ্য, গত সোমবার নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান অবতরণের সময় বিধ্বস্ত হয়। তখন সেটিতে আগুনও ধরে যায়। বিমানের ৭১ আরোহীর মধ্যে ৫১ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বিমানের পাইলট, কো-পাইলট ও দুজন ক্রুসহ বাংলাদেশের ২৬ জন, নেপালের ২৪ ও চীনের ১ জন রয়েছেন।

আহতদের মধ্যে বাংলাদেশি ১০ জন, নেপালের ৯ ও মালদ্বীপের ১ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় মেডিকেল টিম গঠন

আপডেট সময় ০৪:৩০:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮