ঢাকা ০৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের জ্বালানি থাকতে বিদেশ থেকে কেন আমদানি করব: বিদ্যুৎমন্ত্রী ‘জুলাই গণঅভ্যুত্থান যুগ যুগ ধরে বাঙালিদের অনুপ্রাণিত করবে’ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়া হবে : সংস্কৃতিমন্ত্রী হামের টিকার সংকট নিয়ে রাষ্ট্রীয়-আন্তর্জাতিক তদন্ত হবে : জাহেদ উর রহমান এনবিআর সংস্কার ছাড়া ঘুরে দাঁড়ানো সম্ভব নয় : অর্থমন্ত্রী ইমরান খানের চিকিৎসা অধিকার ইস্যুতে আইনি লড়াই এবার সুপ্রিম কোর্টে তামিলনাড়ুর ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের আরও দুই মামলায় জামিন চাইলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক বাংলাদেশের বিশ্বকাপ বর্জন; তদন্ত কমিটিতে বাশার পুঁথিগত নয়, শিক্ষার্থীদের উদ্ভাবনী বিষয়ে মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

শ্রীলংকায় বাংলাদেশের ড্রেসিং রুম ভাংচুর

আকাশ স্পোর্টস ডেস্ক: 

শ্রীলংকায় বাংলাদেশের ড্রেসিং রুম ভাংচুর হয়েছে। ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক লংকানদের বিরুদ্ধে বাংলাদেশের জয়ের পর এ ঘটনা ঘটে। খবর ইএসপিএন ক্রিকইনফোর।

প্রেমাদাসা স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর জয়ের পর বাংলাদেশের জন্য বরাদ্দকৃত ড্রেসিং রুমের কাঁচ ভাঙা পাওয়া যায়। এ বিষয়ে গ্রাউন্ড স্টাফ এই বিষয়ে লঙ্কান বোর্ডের কাছে রিপোর্ট করেছে। কে এমন করেছে বা কার কারণে এই ক্ষতি হয়েছে তা সম্পর্কে ধারণা না থাকাতে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করতে মৌখিক অনুরোধ করা হয়েছে। শনিবার দুপুর ১২টার মধ্যে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করবে প্রেমাদাসার গ্রাউন্ড স্টাফ। বাংলাদেশ দলের ম্যাচ জয় উদযাপনের সময় এমনটি হয়েছে। তবে এটা ইচ্ছাকৃত কিনা সেটাই খতিয়ে দেখা হবে।

শুধু তাই-ই নয় ম্যাচের শেষভাগে অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্ত করতে আম্পায়াররা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখবেন। সেটা দেখার পরেই তারা সিদ্ধান্ত নেবেন কারো ওপর ব্যবস্থা নিতে হবে কিনা।

প্রসঙ্গত, টি-টোয়েন্টিতে এক ওভারে মাত্র একটি বাউন্সার দেওয়া যায়। ইনিংসের শেষ ওভারে যখন টানটান উত্তেজনা, ঠিক ওই সময় পরপর দুটি বাউন্সকে আম্পায়ার বৈধতা ঘোষণা করেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠে টাইগার শিবির। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে গেল অধিনায়ক সাকিবসহ পুরো দল। সাকিব অভিযোগ তুললেন তৃতীয় আম্পায়ারের কাছে। মাঠে মাহমুদউল্লাহও তখন ফিল্ড আম্পায়ারকে বিষয়টা বুঝানোর চেষ্টা করেছেন। কেউ কোন কথা কানে তুলছে না।

অথচ ভিডিও ফুটেজ বলছে, সেটা আসলেই নো বল ছিল। তাই এক পর্যায়ে সাকিব মাঠ থেকে চলে আসার জন্য দুই ব্যাটসম্যানকে ইশারা করেন। পরে কোচ ওয়ালশসহ বিসিবি কর্তৃপক্ষের হস্তক্ষেপে খেলা শুরু হয়। শেষ পর্যন্ত আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়েই মাহমুদউল্লাহ’র বীরোচিত ইনিংসে ভর করে ১ বল বাকি থাকতেই ২ উইকেটে ম্যাচ জেতে বাংলাদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের জ্বালানি থাকতে বিদেশ থেকে কেন আমদানি করব: বিদ্যুৎমন্ত্রী

শ্রীলংকায় বাংলাদেশের ড্রেসিং রুম ভাংচুর

আপডেট সময় ১২:১৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮