ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা দেশ আবার পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে: জামায়াত আমির তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন: সারজিস আলম ৫০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবে ইউজিসি রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু আ.লীগ যেভাবে হামলা করেছিল, একইভাবে বিএনপি করছে: নাহিদ ইসলাম পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বরদাশত করা হবে না: মেয়র শাহাদাত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

অ্যানি এখনো জানেন না স্বামী ও সন্তান নেই

অাকাশ জাতীয় ডেস্ক:
ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় আহত আলমুন নাহার অ্যানি এখনও জানেন না যে তার প্রিয়তম স্বামী ফারুক হোসেন প্রিয়ক ও আদরের মেয়ে প্রিয়ংময়ী তামাররা আর নেই। তাকে জানানো হয়নি যে বিমান বিধ্বস্তের সঙ্গে সঙ্গেই মারা গেছেন তারা। গতকাল প্রিয়কের চাচাতো ভাই সোহানুর রহমান এসব বিষয় উল্লেখ করে বলেন, ‘অ্যানি ভাবি এখনও জানেন না প্রিয়ক ভাই মারা গেছেন। উনাকে বলা হয়েছে, আমি ভাইয়া আর বাবুকে নিয়ে গেছি।’

ফারুক হোসেন প্রিয়ক পর্যটক হিসেবে স্ত্রী ও শিশুকন্যাসহ ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওই ফ্লাইটে নেপালের উদ্দেশে রওনা দেন। এ সময় সঙ্গে ছিলেন তার মামাতো ভাই মেহেদী হাসান ও তার স্ত্রী সাঈদা কামরুন্নাহার স্বর্ণা। নেপাল ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সঙ্গে সঙ্গেই বিমান বিধ্বস্ত হয়ে মারা যান ফারুক হোসেন প্রিয়ক এবং তার তিন বছর বয়সী একমাত্র কন্যা প্রিয়ংময়ী তামাররা।

প্রিয়কের বন্ধু ইজাজ আহমেদ গতকাল বলেন, বিমানের ভেতর থেকে মেয়ে প্রিয়ংময়ীকে বের করতে গিয়েই প্রিয়ক আগুনে পুড়ে মারা গেছেন। মেহেদী আর স্বর্ণা প্লেনের সামনের দিকে বসা ছিল। এদের পেছনে প্রিয়ক, তার স্ত্রী অ্যানি ও তাদের সন্তান প্রিয়ংময়ী ছিল। প্লেনে আগুন ধরে যাওয়ার পর স্বর্ণা ও অ্যানির হাত ধরে মেহেদী বেরিয়ে যান। প্রিয়কের কোলে মেয়ে প্রিয়ন্তি ছিল। প্রিয়ংময়ীক আগুন থেকে বের করে আনতে গিয়েই প্রিয়ক মারা যান বলে জানতে পেরেছি।

এদিকে স্বর্ণার বাবা সৈয়দ আবুল হোসেন জানান, তাদের গ্রামের বাড়ি টঙ্গীর দত্তপাড়ায়। দেড় বছর আগে মেহেদীর সঙ্গে বিয়ে হয়। এক বছর আগে স্বর্ণা গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস শেষ করেছে। মেয়ের শখ ছিল ডাক্তার হবে। তাই মেয়েকে ডাক্তারি পড়িয়েছি।

স্বর্ণার বরাত দিয়ে তার বাবা বলেন, স্বর্ণার শ্বাসনালী দিয়ে ধোঁয়া ঢুকেছে। সে কারণে তার বারবার বমির ভাব আসছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী

অ্যানি এখনো জানেন না স্বামী ও সন্তান নেই

আপডেট সময় ১২:০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮