ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

‘রিয়ালে ভালো বন্ধুত্ব হবে রোনালদো-নেইমারের’

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বেশ কয়েকটি গণমাধ্যমের দাবি, রিয়াল মাদ্রিদের সঙ্গে যোগাযোগ রাখছেন নেইমার। প্যারিস সেন্ত জার্মেই থেকে তাকে আবার স্পেনে ফিরতে দেখা যেতে পারে। সাবেক ক্লাব বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী দলে মানিয়ে নেওয়া ব্রাজিলিয়ান তারকার জন্য কঠিন হয়ে দাঁড়াবে মনে করছেন অনেকে। তবে কাসেমিরোর বিশ্বাস, ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে আক্রমণভাগে বেশ মানাবে নেইমারকে।

অবশ্য কাসেমিরো মনে করেন, তার জাতীয় দলের সতীর্থ পিএসজিতেই থাকবে। তবে সেটা না হলেও রোনালদোর সঙ্গে ভালো বন্ধুত্ব হবে জানান তিনি, ‘নেইমার সবসময় চমৎকার, সেই ১১ বছর বয়স থেকে। দারুণ সব কাজ করে সে। আমি মনে করি না রিয়ালে তার আসার কোনও সম্ভাবনা আছে। সেটা ফ্লোরেন্তিনো পেরেজ (রিয়াল প্রেসিডেন্ট) ভালো জানেন।’

নেইমারের জন্য রিয়ালের দরজা সবসময় খোলা থাকবে বিশ্বাস কাসেমিরোর, ‘সে জানে মাদ্রিদে তার জন্য দরজা সবসময় খোলা। কিন্তু সে প্যারিসে খুশি। ওখানে অনেক ব্রাজিলিয়ান আছে। তবে তার যে গুণ, আমি নিশ্চিত তাকে চুক্তি করতাম। সে অসাধারণ খেলোয়াড়, বিশ্বের শীর্ষ তিনজনের মধ্যে একজন। মাঠে সে যা চায় করতে পারে। ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারবে সে, খুব ভালোভাবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘রিয়ালে ভালো বন্ধুত্ব হবে রোনালদো-নেইমারের’

আপডেট সময় ০৪:১৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮