ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

এবার সরকারি চাকরি পেলেন আলিয়ার ৯৫৭ আলেম

অাকাশ জাতীয় ডেস্ক:

এবার আলিয়া নেসাবের প্রায় এক হাজার আলেমকে নিয়োগ দিয়েছে সরকার। সারা দেশের বিভিন্ন উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের অধীনে দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসার জন্য তাদের নিয়োগ দেয়া হয়।

এর আগে কওমি মাদ্রাসার এক হাজার আলেমকেও এই প্রকল্পে নিয়োগ দেয়া হয়। নিয়োগের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষার (আলিয়া গ্রুপের) ফলাফল বুধবার রাতে প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক জুবায়ের আহমেদ স্বাক্ষরিত প্রকাশিত ফলাফলে দেখা গেছে, সারা দেশের ১০টি জোনের ৬৪ জেলার মোট ৯৫৭ জন আলেমকে নিয়োগের জন্য ডাকা হয়েছে। এদের ১৯ মার্চ নিয়োগপত্র গ্রহণ করে যোগদানের জন্য বলা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মো. আফজাল বৃহস্পতিবার দৈনিক আকাশকে বলেন, ‘আলিয়া মাদ্রাসা থেকে পাস করা ৯৫৭ জন আলেমকে আমরা শিক্ষক হিসেবে নিয়োগ দিচ্ছি। সারা দেশে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ৬৪টি জেলার প্রায় সবকটি উপজেলা থেকে দুজন করে নিয়োগের জন্য বাছাই করেছি। মোট ৯৫৭ জন আলিয়া মাদ্রাসা থেকে পাস করা আলেম এবার চাকরি পাচ্ছেন। ১৯ মার্চ আনুষ্ঠানিকভাবে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেব।’

নিয়োগ প্রক্রিয়া প্রসঙ্গে প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) জুবায়ের আহমেদ দৈনিক আকাশকে বলেন, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে সারা দেশ থেকে এসব প্রার্থীদের নির্বাচিত করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে নিয়োগ কমিটির মাধ্যমে অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এটি করা হয়েছে। আশা করি, তারা দক্ষতা ও যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, এর আগে একই প্রকল্পে কওমি মাদ্রাসার এক হাজার ১০ জন আলেমকে শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এ ক্ষেত্রে একই প্রক্রিয়া অনুসরণ করে প্রতি উপজেলা থেকে ২ জন করে কওমি আলেম নেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রায় ৫ লাখ সেনা নিহত: বিবিসির তথ্য বিশ্লেষণ

এবার সরকারি চাকরি পেলেন আলিয়ার ৯৫৭ আলেম

আপডেট সময় ১০:২৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮