ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন

বিমান কিনতে ইরানকে অর্থ দেবে চীন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের বিমান কেনার অর্থ জোগান দিতে রাজি হয়েছে চীন। এ বিষয়ে ইরানের জাতীয় বিমান সংস্থা ‘ইরান এয়ার’র সঙ্গে চীনের একটি কোম্পানি চুক্তি করেছে। ২০১৫ সালে পরমাণু সমঝোতা সইয়ের পর ইরান মার্কিন বিমান বোয়িং ও ফ্রান্সের বিমান কোম্পানি এয়ারবাসের সঙ্গে বহুসংখ্যক বিমান কেনার চুক্তি করেছে। খবর পার্সটুডের।

ইরানের গণমাধ্যমের খবর অনুযায়ী, ইরান ও চীনা কোম্পানির মধ্যে সোমবার এ বিষয়ে চুক্তি সই হয়। এ নিয়ে ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয় একটি বিবৃতিও দিয়েছে। তবে চীনের কোন কোম্পানি বিমান কেনার অর্থ জোগান দেবে তা জানায়নি ইরানি গণমাধ্যম।

ফারসি ভাষার পত্রিকা ‘ইরান জানিয়েছে, গত কয়েক মাস আলোচনার পর চীনা কোম্পানি ইরানকে বিমান কেনার জন্য অর্থ জোগান দিতে রাজি হয়। সেক্ষেত্রে বিমান কেনার জন্য ইরানের তহবিল সংকট কেটে গেছে বলে মনে করা হচ্ছে।

২০১৬ সালের ডিসেম্বর মাসে মার্কিন বিমান কোম্পানি বোয়িং ইরানের কাছে ৮০টির বেশি বিমান বিক্রির জন্য চুক্তিবদ্ধ হয়। এ বাবদ ইরানকে ১ হাজার ৬৬০ কোটি ডলার ব্যয় করতে হবে। এছাড়া এয়ারবাসের সঙ্গে ইরান ১০০’র বেশি বিমান কেনার চুক্তি করে যার জন্য তেহরানকে ব্যয় করতে হবে প্রায় ২ হাজার কোটি ডলার। পাশাপাশি ইতালি ও ফ্রান্সের যৌথ অর্থায়নে নির্মিত ২০টি এটিআর বিমান কেনার চুক্তি করেছে ইরান। তেহরান এর মধ্যে ছয়টি এরই মধ্যে হাতে পেয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত

বিমান কিনতে ইরানকে অর্থ দেবে চীন

আপডেট সময় ০৯:০০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮