ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মেসির মতো ফুটবলার ৫০ বছরে একজন জন্মে: কন্তে

আকাশ স্পোর্টস ডেস্ক:

ছুটছেন তো ছুটছেন-কোনোভাবেই থামানো যাচ্ছে না তাকে। প্রতি মুহূর্তে বিস্ময় উপহার দিয়ে চলছেন। তার বদৌলতে ক্ষণে ক্ষণে নতুনত্ব পাচ্ছে ফুটবল। পৌঁছছে অনন্য চূড়ায়। এমন ফুটবলার প্রশংসার বন্যায় ভাসবেন- এটিই তো স্বাভাবিক। এবার লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ হলেন চেলসি কোচ অ্যান্তোনিও কন্তে। বলেই ফেললেন, ওর মতো ফুটবলার প্রতি ৫০ বছরে একজন জন্মে।

চ্যাম্পিয়নস লিগের ফিরতি পর্বে বুধবার বার্সেলোনার দূর্গে (ন্যু ক্যাম্প) লড়তে এসেছিল চেলসি। তবে পরভূমে পাত্তাই পায়নি দ্য ব্লুজরা। এক মেসির কাছেই স্রেফ উড়ে গেছেন তারা।

ছোট ম্যাজিসিয়ান নিজে করেছেন জোড়া গোল। পাশাপাশি সতীর্থ ডেম্বেলেকে দিয়ে করিয়েছেন একটি গোল। তার একক নৈপুণ্যে ইংলিশ ক্লাবটিকে ৩-০ গোলে হারিয়েছে বার্সা। প্রথম লেগেও ওর বদান্যতায় ১-১ গোলের সমতা নিয়ে ফেরেন কাতালানরা। সব মিলিয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ডের জাদুকরী পারফরম্যান্সে ইউরোপসেরা প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে ওঠে গেছেন তারা।

এ ম্যাচে জোড়া গোল করে অনন্য মাইলফলক ছুঁয়েছেন মেসি। ইউরোপসেরা টুর্নামেন্টে পেয়েছেন গোলের সেঞ্চুরি। তার সার্বিক পারফরম্যান্সে মুগ্ধ কন্তে ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা একজন ফুটবলার সম্পর্কে বলছি- যে মুহূর্তেই গেম চেঞ্জ করে দিতে পারে। এ রকম খেলোয়াড় যে কোনো দলের জন্য পরম আরাধ্য। নিশ্চয়ই সে মেসি।

মেসিকে দুহাত ভরে দিয়েছে বার্সা। অর্থ, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি- সব। যে ক্লাবে তিনি এত কিছু পেয়েছেন, তা কি ছাড়া সম্ভব? চেলসি কোচ মনে করছেন অবশ্যই না, ‘সে বার্সায় খেলা শুরু করেছিল। আমি নিশ্চিত ক্যারিয়ারের ইতিটা এখানেই টানবে ও। প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলো আকাশছোঁয়া দাম দিয়েই তাকে কিনতে চাইবে। কিন্তু তা সম্ভবপর হবে না।

তিনি বলেন, ‘বার্সা ও মেসির গল্পটা মহাকাব্যিক। সে ক্ষণজন্মা। এ ধরনের ফুটবলার প্রতি ৫০ বছরে একজন জন্মে। যে প্রতি মৌসুমে ৬০ গোল করার ক্ষমতা রাখে।

পরাজয়ের মালা পরলেও এ ম্যাচে ছেলেদের চেষ্টার ত্রুটি দেখছেন না কন্তে। বরং পার্থক্যটা গড়ে দিয়েছে মেসি। এ জাঁদরেল কোচ বলেন, ‘আমার খেলোয়াড়েরা প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করেছে। এ জন্য আমি গর্বিত। আসলে তো পার্থক্যটা গড়ে দিয়েছে ফুটবল প্রিন্স। যদি তার প্রশংসা করার সুযোগ আসে, তা হলে বলুন- সুপার, সুপার, সুপার টপ প্লেয়ার।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলে গৃহযুদ্ধ ও রাষ্ট্র ভেঙে পড়ার ঝুঁকি, সতর্ক সিআইএ

মেসির মতো ফুটবলার ৫০ বছরে একজন জন্মে: কন্তে

আপডেট সময় ০৬:০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮