ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু ধর্ম ও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল মানুষের পাশে আছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী তৃণমূল থেকে ক্রীড়ার ভিত্তি শক্ত করাই মূল লক্ষ্য : শিক্ষামন্ত্রী ভোল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই-যোদ্ধা হয়ে গেছে: মির্জা ফখরুল দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়া শ্রমবাজার: মাহদী আমিন এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত : রাশেদ খান পাওয়া গেল ভারতের আধার কার্ড, যেভাবে গ্রেপ্তার ডেভিড ইমন সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

সিঙ্গাপুরে প্রধানমন্ত্রীর নামে অর্কিড

অাকাশ জাতীয় ডেস্ক:

সিঙ্গাপুরের বোটানিক্যাল গার্ডেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি অর্কিডের নামকরণ করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টা ৩৫ মিনিটে সিঙ্গাপুরে ওই নামকরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী বোটানিক্যাল গার্ডেনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

পরে প্রধানমন্ত্রী হোটেল সাংরিলায় বাংলাদেশ সিঙ্গাপুর বিজনেস ফোরামের অনুষ্ঠানে যোগ দেন।

সোমবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, নেপালের ত্রিভুবন বিমানবন্দরে বাংলাদেশি বিমানের দুর্ঘটনার পর সিঙ্গাপুর সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিন আগেই দেশে ফিরে আসছেন। বিমান দুর্ঘটনার কারণে সফর সংক্ষিপ্ত করেছেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরের পর দেশের উদ্দেশে সিঙ্গাপুর সিটি ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই প্রধানমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী খাদগা প্রসাদ শর্মা অলির সঙ্গে টেলিফোনে কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ত্রিভুবন বিমানবন্দর খোলার সঙ্গে সঙ্গে তিনি সাহায্যকারী দল নেপালে পাঠাবেন। তিনি আরও বলেন, প্রয়োজনীয় যত রকমের সাহায্য দরকার, বাংলাদেশ তার সবটুকুই করবে। নেপালের প্রধানমন্ত্রী হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। খাদগা প্রসাদ শর্মা অলি জানান, দুর্ঘটনা ঘটার পর তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের

সিঙ্গাপুরে প্রধানমন্ত্রীর নামে অর্কিড

আপডেট সময় ০৮:৩৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮