ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নেপালে বিমান দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ বিসিবির

আকাশ স্পোর্টস ডেস্ক:

নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশের ইউএস-বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দুঃখপ্রকাশ করে বিসিবি। দুর্ঘটনাকবলিত বিমানে নিহত সকল যাত্রীদের এবং তাদের পরিবারের প্রতি আন্তরিক সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেছে বিসিবি। এ ছাড়া এই ভয়াবহ দুর্ঘটনায় আহত হওয়া যাত্রীদের দ্রুত সুস্থতার কামনাও করেছে বিসিবি।

বর্তমানে নিদাহাস টি-২০ ত্রিদেশীয় সিরিজ খেলতে শ্রীলংকায় রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামীকাল টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে টাইগাররা। নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে আগামীকালকের ম্যাচে কালো ব্যাজ ধারণ করে মাঠে নামার সিদ্বান্ত নিয়েছে বাংলাদেশ দল।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফাইড পেইজে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ দলের সাকিব আল-হাসান, মুশফিকুর রহিম, রুবেল হোসেনসহ আরো অনেকে।-বাসস

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নেপালে বিমান দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ বিসিবির

আপডেট সময় ১০:৪২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮