ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

সিঙ্গাপুর থেকে ফিরেছেন প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিঙ্গাপুরে সরকারি সফর একদিনের জন্য সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন। মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে সিঙ্গাপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের আমন্ত্রণে চারদিনের সরকারি সফরে রোববার সিঙ্গাপুরে যান। বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা ছিলো। কিন্তু সোমবার নেপালে ইউএস-বাংলার একটি বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করে একদিন আগে দিশে ফিরলেন।

সিঙ্গাপুর সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন। এছাড়া প্রধানমন্ত্রীর সফরকালে বাংলাদেশের সঙ্গে সিঙ্গাপুরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সমঝোতা চুক্তি সাক্ষর হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

সিঙ্গাপুর থেকে ফিরেছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ১০:১৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮