ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

ক্ষতিগ্রস্তদের প্রতি সাকিব-শিশিরের সমবেদনা

আকাশ স্পোর্টস ডেস্ক:

সোমবার দুপুরে পার্বত্য শহর কাঠমন্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস ২১১ ফ্লাইটটি বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় ৫০ জনের মৃত্যু হয়। নিহতদের প্রতি সমবেদনা জানান বাংলাদেশ জাতীয় দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং তার স্ত্রী উম্মে আহমেদ শিশির।

নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে সাকিব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে লিখেন,‘খবরটি জানতে পেরে ভীষণ মর্মাহত! ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার উদ্দেশে জানাই আমার আর শিশিরের গভীর সমবেদনা। আহত সবার দ্রুত সুস্থতা কামনা করি। মহান সৃষ্টিকর্তা যেন এই বিপর্যয় কাটিয়ে উঠতে তাঁদের পরিবারের সদস্যদের সাহস জোগান, সেই প্রার্থনা করছি।’

এই দিকে নিহতদের প্রতি সমবেদনা জানাতে ভারতের বিপক্ষে কালকের ম্যাচে কালো ব্যাজ ধারণ করবে টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মঙ্গলবার এ তথ্যটি নিশ্চিত করে।

ঢাকা থেকে যাওয়া ৭৮ আসনের উড়োজাহাজটিতে চার ক্রুসহ মোট ৭১ আরোহী ছিলেন। এর মধ্যে ৩৭ জন বাংলাদেশি, ৩২ জন নেপালি, ১ জন মালদ্বীপ ও ১ জন চীনের নাগরিক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষতিগ্রস্তদের প্রতি সাকিব-শিশিরের সমবেদনা

আপডেট সময় ০৮:৩১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮