ঢাকা ০৪:২০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রীতি ম্যাচে আর্জেন্টাইন দলে নতুন মুখ

আকাশ স্পোর্টস ডেস্ক:

এই মাসেই দুটি প্রীতি ম্যাচ খেলবে মেসির দেশ আর্জেন্টিনা। এই দুটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও এবারের বিশ্বকাপের বাছাই পর্ব থেকেই বাদ পড়া ইতালি ও রাশিয়া বিশ্বকাপে হট ফেভারিট স্পেন। এই দুটি ম্যাচের জন্য আর্জেন্টিনা দল আগেই ঘোষনা করেছিল কোচ জর্জ সাম্পাওলি। এবার সেই তালিকায় আরো কয়েকটি নাম সংযুক্ত করল সাম্পাওলি।

নতুন করে ডাক পাওয়া তারকার একজন হল আর্জেন্টাইন ক্লাব রেসিং ক্লাব এর ফরোয়ার্ড ল্যাটারো মার্টিনেজ। আর্জেন্টিনা জাতীয় দলে এই প্রথমবারের মত ডাক পেলেন তিনি। আর্জেন্টিনা জাতীয় দলে সেরা সেরা ফরোয়ার্ডদের ব্যর্থতার কারনেই নতুন নতুন ফরোয়ার্ডের দিকে চোখ রাখছে সাম্পাওলি।

এদিকে ডাক পাওয়া বাকিরা হল বোকা জুনিয়র্সের পাবলো পেরেজ , ক্রিষ্টিয়ান প্যাভন, ফেবরিকিও বুসটুস ও ম্যাক্সিমিলিয়ান মেজ। এরমধ্যে মেজের ডাক পাওয়া অনেকটাই ছিল অপ্রত্যাশিত। বলা যায় হঠাৎ করেই ডাক পেয়ে গেলেন তিনি। তবে প্যাভন, বুসটুস ও পেরেজ এর আগেও আর্জেন্টিনা দলে ডাক পেয়েছিলেন।

আর্জেন্টিনা প্রীতি ম্যাচ দুটি খেলবে যথাক্রমে ২৩ ও ২৭ মার্চ। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ইতালি। ম্যাচটি হবে ম্যানসিটির মাঠ ইত্তিহাদে। অন্যম্যাচটি হবে ২৭ তারিখে স্পেনের বিপক্ষে অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটনে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রীতি ম্যাচে আর্জেন্টাইন দলে নতুন মুখ

আপডেট সময় ০৬:৫১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮