ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

বুধবার শাবিতে ফিরবেন জাফর ইকবাল

অাকাশ জাতীয় ডেস্ক:

অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ঢাকার সিএমএইচ হাসপাতাল থেকে বুধবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফিরবেন।

জাফর ইকবালের স্ত্রী ইয়াসমিন হক জানান, বুধবার বেলা ১২টার দিকে নভোএয়ারের একটি ফ্লাইটে করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। পরে বিকাল ৪টায় হামলার স্থান মুক্তমঞ্চে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন জাফর ইকবাল।

উল্লেখ্য, গত ৩ মার্চ বিকালে শাবি ক্যাম্পাসে এক অনুষ্ঠানে শিক্ষার্থী ও পুলিশের উপস্থিতিতে জাফর ইকবালের ওপর হামলা হয়। ফয়জুল হাসান নামে এক তরুণ ছুরি দিয়ে এই লেখক-অধ্যাপকের ওপর হামলা চালান।

ওই হামলার পর পর জাফর ইকবালকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। আক্রান্ত হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তার উন্নত চিকিৎসা নিশ্চিতের ব্যবস্থা নিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে ওই দিন রাতেই এয়ার অ্যাম্বুলেন্সে করে সিলেট থেকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয় জাফর ইকবালকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

বুধবার শাবিতে ফিরবেন জাফর ইকবাল

আপডেট সময় ০৩:৩৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮