ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

ফরিদপুরে সড়কে প্রাণ ঝরল দুইজনের

অাকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুরের চরভদ্রাসনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরও একজন।

রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন আঞ্চলিক সড়কের লোহারটেক গ্রামের বারেক বাশারের বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চরভদ্রাসনের রশীদ মুন্সীর ছেলে মাসুদ মুন্সী এবং আব্দুল ওহাব শেখের ছেলে মেহেদী হাসান মিঠু। আহত ব্যক্তির নাম আরশেদ ব্যাপারী। তার বাবার নাম কালাম ব্যাপারী। আহত আরশেদকে মুমুর্ষ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ খান জানান, মাসুদ ও মিঠু পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল জানতে ফরিদপুর পুলিশ লাইনে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনজনই আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুদ ও মিঠুকে মৃত্যু ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

ফরিদপুরে সড়কে প্রাণ ঝরল দুইজনের

আপডেট সময় ০৫:২৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮