ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

বিমানে ছিল রাগীব-রাবেয়া মেডিকেলের ১৩ শিক্ষার্থী

অাকাশ জাতীয় ডেস্ক:

নেপালের কাঠমান্ডুতে বিধ্বস্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজের যাত্রীদের মধ্যে ১৩ জন ছিলেন সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের শিক্ষার্থী। এমবিবিএস ফাইনাল পরীক্ষা শেষে দেশে ফিরছিলেন এই নেপালি শিক্ষার্থীরা।

কলেজের অধ্যক্ষ আবেদ হোসেন জানান, এমবিবিএস ফাইনাল পরীক্ষা শেষ হওয়ায় স্বজনদের সঙ্গে ছুটি কাটাতে দেশে ফিরছিলেন ওই ১৩ শিক্ষার্থী। বিমান বিধ্বস্তের ঘটনায় তাদের ভাগ্যে কী ঘটেছে তা জানি না। তবে প্রাণহানির খবর পাচ্ছি। কতজন মারা গেছে নিশ্চিত নই।’

১১ মেয়ে ও ২ জন ছেলে শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন শ্বেতা থাপা, পূর্ণিমা লোহানি, মিলি মাহারজান, আশনা শাক্য, চারু বড়াল, সামিরা ব্যঞ্জকর, আলজিনা বড়াল, আঙ্গিলা শ্রেষ্ঠা, নিগা মাহারজান, প্রিন্সি ধামি, সঞ্জয় মাহারজান, সঞ্জয় পোড়েল ও সারুনা শ্রেষ্ঠা।

এদিকে এ ঘটনার পর আগামীকাল মঙ্গলবার এক দিনের জন্য মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করেছে কৃর্তপক্ষ। নেয়া হয়েছে তিন দিনের শোক কর্মসূচি।

অধ্যক্ষ জানান, কর্মসূচির মধ্যে রয়েছে কালো ব্যাজ ধারণ ও কলেজ পতাকা অর্ধনিমিত রাখা। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পর থেকে বিপুলসংখ্যক নেপালি শিক্ষার্থী এখানে পড়তে আসে। বর্তমানে ২৫০ জনের মতো নেপালি শিক্ষার্থী পড়াশোনা করছে এ বেসরকারি মেডিকেল কলেজে।

আজ সোমবার দুপুরে নেপালের কাঠমাণ্ডুর ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হয় ইউএস-বাংলার বিমানটি। এতে ৫০ জন যাত্রী মারা যান। ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের খোঁজ নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

বিমানে ছিল রাগীব-রাবেয়া মেডিকেলের ১৩ শিক্ষার্থী

আপডেট সময় ০৪:৩৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮