ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

সিঙ্গাপুর সফর কমিয়ে কাল দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানির ঘটনায় সিঙ্গাপুরে সরকারি সফর সংক্ষেপ করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সরকারপ্রধান দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার প্রেস উইং এর সদস্যরা। সফরসূচি অনুযায়ী তার বুধবার দেশে ফেরার কথা ছিল।

প্রধানমন্ত্রী লি সিয়েন লোংয়ের আমন্ত্রণে চার দিনের সফরে রবিবার সিঙ্গাপুরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে তিনি সিঙ্গাপুরের প্রেসিডেন্ট ভবন ইস্তানায় পৌঁছালে লি সিয়েন লোং তাকে স্বাগত জানান। সেখানে দুই পক্ষে একটি সমঝোতা স্মারক সই হয়। এ ছাড়াও দিনভর নানা আনুষ্ঠানিকতায় ছিলেন প্রধানমন্ত্রী।

এর মধ্যে নেপালে বাংলাদেশি বিমান বিধ্বস্তের খবর পান প্রধানমন্ত্রী। সিঙ্গাপুরের স্থানীয় সময় রাত সাতটা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী সেখান থেকেই নেপালের প্রধানমন্ত্রী খাদগা প্রসাদ শর্মা অলির সঙ্গে টেলিফোনে কথা বলেন।

নেপালি প্রধানমন্ত্রীকে শেখ হাসিনা বলেন, ত্রিভূবন বিমানবন্দর খোলার সঙ্গে সঙ্গে তিনি সাহায্যকারী দল পাঠাবেন। এই ঘটনায় প্রয়োজনীয় যত রকমের সাহায্য দরকার, বাংলাদেশ তা করবে।

দুপুর ১২টা ৫১ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়া ইউএস বাংলার ফ্লাইটটি কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে আজ স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটের দিকে বিধ্বস্ত হয়। এতে বাংলাদেশি ৩২, নেপালি ৩৩, চীন ও মালদ্বীপের একজন করে যাত্রী ছিলেন। এরই মধ্যে ৫০ জনের বেশি যাত্রী নিহতের বিষয়টি নিশ্চিত করেছে নেপালি কর্তৃপক্ষ।

বাংলাদেশের সরকারি-বেসরকারি বিমান সংস্থার ইতিহাসে এই ধরনের বিমান বিধ্বস্তের ঘটনা এর আগে ঘটেনি। স্বভাবতই বিষয়টি উদ্বেগের তৈরি করেছে। কেন এই দুর্ঘটনা সেটার কারণ জানার চেষ্টা চলছে।

এই অবস্থায় প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকা সমীচিন মনে করছেন না বলে জানিয়েছে সরকারের সূত্রগুলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

সিঙ্গাপুর সফর কমিয়ে কাল দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৪:৩৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮