ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২ শর্ত পূরণ করলেই বার্সায় ফিরবেন নেইমার

আকাশ স্পোর্টস ডেস্ক:

কি সেই দুই শর্ত? এ জন্য আমাদের একটু বিস্তারিত আলোচনায় যেতে হবে।

ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়ে (১৯৮ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড) গত আগস্টে বার্সা ছেড়ে পিএসজিতে যান নেইমার। সেখানে যাওয়ার পর থেকেই ফর্মের মগডালে রয়েছেন তিনি। ইনজুরির কারণে ছিটকে পড়ার আগে চলতি মৌসুমে ২৯ গোল করেছেন ২৬ বছর বয়সী এ ফুটবলার।

তবু শোনা যাচ্ছে, প্যারিসে ভালো নেই নেইমার। শিল্প-সাহিত্য, কৃ

ষ্টি-কালচারে সমৃদ্ধ এ নগরী তার মন ভরাতে পারছে না। যত তাড়াতাড়ি সম্ভব পিএসজি ছাড়তে চান তিনি। ফের কাতালানদের সান্নিধ্য লাভ করতে চান হালের ফুটবল সেনসেশন।

স্প্যানিশ সংবাদমাধ্যম ডন ব্যালন জানিয়েছে, নেইমারের এমন ইচ্ছাকে সাধুবাদ জানিয়েছে বার্সা। তাকে ডেরায় ভেড়াতে ইতিবাচক সাড়া দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। তবে ব্রাজিল যুবরাজকে ফেরানোটা মোটেও সহজ হবে না তাদের। কারণ টানতে হলে এর আগে তার দেয়া দুটি শর্ত পূরণ করতে হবে দারুণ ফর্মে থাকা দলটিকে।

প্রথমত মেসির সমান বেতন দিতে হবে নেইমারকে। দ্বিতীয়ত ছোট ম্যাজিসিয়ানের সমান গুরুত্ব দিতে হবে তার মতামতকে। ফুটবলার কেনা থেকে শুরু করে দলের নীতিনির্ধারণী বিষয়েও মতামত নিতে হবে।

স্প্যানিশ সংবাদমাধ্যমটি আরও দাবি করেছে, নেইমারকে দলে টানতে কাতালান ক্লাবটিকে অনুরোধের বিষয়টি প্রকাশ্যে আনতে হবে মেসিকেই।

সম্প্রতি মার্সেইয়ের বিপক্ষে পিএসজির হয়ে খেলতে গিয়ে পায়ে চোট পান নেইমার। এতে তার ডান পায়ের পাতা ভেঙে যায়। সদ্যই সফল অস্ত্রোপচার হয়েছে। এখন তিনি রিও ডি জেনিরোও নিজের বিলাসবহুল বাড়িতে বিশ্রাম নিচ্ছেন।

এদিকে নেইমারকে দলে টানতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। যত টাকাই লাগুক না কেন- আসছে গ্রীষ্মেই তাকে দলে টানতে চায় দলটি। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের কার ডেরায় ভেড়েন সেলেকাও সুপারস্টার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

২ শর্ত পূরণ করলেই বার্সায় ফিরবেন নেইমার

আপডেট সময় ০৭:০২:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮