ঢাকা ১২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাঁজাসহ দুই কারারক্ষী আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

গাঁজা কিনে ফেরার সময় পুলিশের হাতে আটক হয়েছেন প্রশিক্ষণার্থী দুই কারারক্ষী। শুক্রবার সন্ধ্যার দিকে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ দুই কারারক্ষীকে আটক করে। আটককৃতরা হলেন- গোলাম আজম (২২) ও ফেরদৌস রহমান (২৩)।

কাশিয়াডাঙ্গা থানার ওসি রবিউল ইসলাম জানান, কাশিয়াডাঙ্গা মোড়ে পুলিশ যানবাহন তল্লাশি করছিল। এ সময় একটি অটোকে সিগন্যাল দেয়া হয়। অটোর দুই যাত্রীকে তল্লাশির সময় গোলাম আজম হাতে থাকা একটি প্যাকেট ফেলে দেন। সেটি কুড়িয়ে নিয়ে পুলিশ খুলে দেখে এর মধ্যে গাঁজা রয়েছে। পরে গাঁজাসহ তাদের থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদে তারা গাঁজা কিনে ফেরার কথা স্বীকার করেন। পরে তাদের আটক করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহী কেন্দ্রীয় কারা প্রশিক্ষণ কেন্দ্রের একজন কর্মকর্তা জানান, এই দুই প্রশিক্ষণার্থী কারারক্ষী সম্প্রতি কারা সিপাহি পদে নিয়োগ পেয়ে প্রশিক্ষণ নিচ্ছিলেন। শুক্রবার ছুটি থাকায় তারা বেড়াতে বের হন। কিন্তু তারা গাঁজা কিনে ফেরার পর আটক হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওই কর্মকর্তা

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাঁজাসহ দুই কারারক্ষী আটক

আপডেট সময় ০২:১১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ মার্চ ২০১৮