ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

২০২৮ অলিম্পিক আয়োজনে রাজি লস অ্যাঞ্জেলেস, ২০২৪ প্যারিসে

অাকাশ স্পোর্টস ডেস্ক:

২০২৪ অলিম্পিকের স্বাগতিক হওয়ার দাবি থেকে সরে এসেছে লস অ্যাঞ্জেলেস। এখন ২০২৮ সালের আসর আয়োজন করবে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহরটি। ফলে ২০২৪ সালের অলিম্পিক আয়োজনে ফ্রান্সের রাজধানী প্যারিস ছাড়া আর কোনো প্রার্থী রইল না।

প্রথমদিকে, ২০২৪ এর আসর আয়োজন করতে আগ্রহী ছিল অনেকগুলো শহর। পরে অন্যরা সরে দাঁড়ালে রয়ে যায় প্যারিস ও লস অ্যাঞ্জেলেস। গত জুনে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) টানা দুটি আসরের স্বাগতিক বেছে নিতে ভোট দেয়- যে লড়াইয়ে শুধু ছিল প্যারিস ও লস অ্যাঞ্জেলেস। কিন্তু কোন নগরী কোন আসর আয়োজন করবে, বিষয়টি নির্ধারণ হয়নি। দুটি শহরই ২০২৪ সালের আসর আয়োজন করতে চেয়েছিল।

লস অ্যাঞ্জেলেসের সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আইওসি। এজন্য আয়োজক কমিটিকে ১৮০ কোটি মার্কিন ডলার দেওয়ার অঙ্গীকার করেছে তারা। লস অ্যাঞ্জেলেস আয়োজক কমিটির সভাপতি ক্যাসি ওয়াসেরম্যান এর আগে জানিয়েছিলেন, অলিম্পিক ও প্যারালিম্পিক আয়োজনে উভয় শহর এখন একসঙ্গে কাজ করতে প্রস্তুত। লস অ্যাঞ্জেলেস মেয়র এরিক গারসেত্তি বলেন, “আমরা ২০২৮ সালে এই গেমস ফিরিয়ে আনছি।”

এর আগে ১৯৩২ ও ১৯৮৪ সালে অলিম্পিক আয়োজন করেছিল লস অ্যাঞ্জেলেস। ২০২০ সালে অলিম্পিকের আগামী আসর বসবে জাপানের টোকিওতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

২০২৮ অলিম্পিক আয়োজনে রাজি লস অ্যাঞ্জেলেস, ২০২৪ প্যারিসে

আপডেট সময় ০৬:১৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭