ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঁশখালীতে দু’পক্ষের সংঘর্ষ, গুলিতে এক যুবক নিহত বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী

নির্বাচনে সব দলের অংশগ্রহণের বিষয়ে উদ্যোগ নেয়া হবে না: সিইসি

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম নুরুল হুদা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবদলের অংশগ্রহণের ব্যাপারে আমরা আলাদা করে কোনো উদ্যোগ নেইনি। যখন সংলাপ হয়েছে তখন প্রত্যেকটা দলকে বলেছি আপনারা সকলে নির্বাচনে অংশগ্রহণ করুন। নতুনভাবে আর কিছু আমরা করবো না।

ব্রহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‘নির্বাচন কমিশনের প্রতি জাতীয় পার্টির আস্থা নেই’- হুসেইন মুহম্মদ এরশাদের এমন বক্তব্যের ব্যাপারে সিইসি বলেন, আমাদের যে দায়িত্ব-কর্তব্য সেটা আমরা নিরপেক্ষভাবে এবং নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি। আমরা নিরপেক্ষভাবে কাজ করছি। তিনি (এরশাদ) কেন এমন কথা বলেছেন তার উত্তর তিনিই দিতে পারবেন। আমরাতো ভোটারদের এবং রাজনৈতিক দল সমূহের আস্থা অর্জনের জন্য কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, আমাদের নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পর থেকে যতগুলো নির্বাচন করেছি প্রত্যেকটা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে। আপনারাও (সাংবাদিক) কেউ কখনো আমাদের নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করেননি, প্রশ্ন করার সুযোগও ছিল না। আমরা আশা করি নাসিরনগরের নির্বাচন তেমনিভাবে হবে। এর আগে বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের উপ-নির্বাচন উপলক্ষে আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় যোগ দেন সিইসি।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল মো. জোবায়ের হাসনাৎ ও চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঁশখালীতে দু’পক্ষের সংঘর্ষ, গুলিতে এক যুবক নিহত

নির্বাচনে সব দলের অংশগ্রহণের বিষয়ে উদ্যোগ নেয়া হবে না: সিইসি

আপডেট সময় ০৯:৩৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮