ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘৬২৫ মিলিয়ন পাউন্ডেও মেসিকে কিনে নেবে কেউ’

আকাশ স্পোর্টস ডেস্ক:

২০১৭ সালের নভেম্বরে বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তিতে সই করেছেন লিওনেল মেসি। নতুন চুক্তিতে ছোট ম্যাজিসিয়ানের রিলিজ ক্লজ নির্ধারণ করা হয়েছে ৬২৫ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড। দলের গোলমেশিনকে যাতে প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলো কিনতে না পারে, সেজন্য এত চড়া রিলিজ ক্লজ নির্ধারণ করেছেন কাতালানরা। তবে এতেও নাকি তাকে ধরা রাখা যাবে না বলে শঙ্কা বোধ করছেন বার্সা আর্থিক ও কৌশলগত পরিচালক পাঞ্চো স্করোডার।

চলতি মৌসুমেও আগুনে ফর্মে আছেন মেসি। সব প্রতিযোগিতা মিলে এরই মধ্যে করে ফেলেছেন ৩২ গোল। এ পথে ছুঁয়েছেন অনন্য মাইলফলক। ইতিহাসে এখন তিনিই সর্বোচ্চ গোল স্কোরার (৬০০ গোল)।

পাঞ্চো মনে করেন, এমন ফর্মে থাকা ফুটবলারকে ৬২৫ মিলিয়ন ব্রিটিশ পাউন্ডেরও বেশি অর্থ দিয়ে কিনে ফেলতে পারে প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলো।

বার্সা আর্থিকপরিচালককে শঙ্কা জোগাচ্ছে গত বছর আগস্টে নেইমারের দলবদল। বিশ্বরেকর্ড গড়ে (১৯৯ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড) বার্সেলোনা থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ভাগিয়ে নেয় পিএসজি। অথচ তাকে ধরে রাখতেই সেই রিলিজ ক্লজ নির্ধারণ করেছিলেন কাতালানরা। এর পর মেসিকেও আকাশছোঁয়া দামেই কিনে নিতে পারে কেউ। আধুনিক ফুটবল ক্লাবগুলোর পকেট যখন অতিশয় গরম, তখন এও সম্ভব।

পাঞ্চো বলছেন, মেসিকে ধরে রাখতেই এত রিলিজ ক্লজ নির্ধারণ করা হয়েছে। তবে কেউ এ আকাশচুম্বী মূল্যেও ফুটবলের বরপুত্রকে কিনে নিলে আশ্চর্য হব না। যেহেতু সদ্যই এ রকমটি ঘটেছে। চড়া রিলিজ ক্লজেও আমরা নেইমারকে বাগে রাখতে পারিনি। তাই মেসিকে ডেরায় রাখতে আমাদের ভবিষ্যৎ নিয়ে মাথা ঘামাতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

‘৬২৫ মিলিয়ন পাউন্ডেও মেসিকে কিনে নেবে কেউ’

আপডেট সময় ০৪:২০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮