ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

জাফর ইকবালকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

অাকাশ জাতীয় ডেস্ক:

বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে রাজধানীর সিএমএইচ হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তবে তিনি কবে বাড়ি ফিরবেন, সে সিদ্ধান্ত পরিবারের বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ৩ মার্চ বিকালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্যাম্পাসে এক অনুষ্ঠানে শিক্ষার্থী ও পুলিশের উপস্থিতিতে জাফর ইকবালের ওপর হামলা হয়। ছুরি দিয়ে এই লেখক-অধ্যাপকের মাথায় আঘাত করে হামলাকারী।

বিকাল সাড়ে ৫টার দিকে ওই হামলার পরপর জাফর ইকবালকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অপারেশন থিয়েটারে নিয়ে তার ক্ষতস্থান পরিষ্কার করে সেখানে সেলাই দেয়া হয়। এরপর অধ্যাপক জাফর ইকবালকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিলেট থেকে ঢাকা নিয়ে সিএমএইচ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

এদিকে হামলার পরপরই উপস্থিত শিক্ষার্থী ও পুলিশ সদস্যরা হামলাকারীকে ধরে ফেলে। এরপর পিটুনি দিয়ে ওই তরুণকে ধরে নেয়া হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে। সেখানে পুলিশ তাকে উদ্ধার করে এনে হাসপাতালে ভর্তি করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

জাফর ইকবালকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

আপডেট সময় ১০:৩৪:২৭ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮