ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপ সরাসরি দেখাবে বাংলাদেশের যে চ্যানেলগুলো

আকাশ স্পোর্টস ডেস্ক:

ঘনিয়ে আসছে রাশিয়া বিশ্বকাপের ক্ষণ। আর মাত্র ১০০ দিন পরই শুরু হবে মাঠের লড়াই। বাংলাদেশ অংশ না নিলেও দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত এ মেগা ইভেন্টে বুঁদ হয়ে থাকেন দেশের কোটি ফুটবল অনুরাগী। কোন টিভিতে কোন ম্যাচ দেখাবে- তা নিয়ে আগ্রহের কমতি নেই তাদের।

মিডিয়া স্বত্ব ঘোষণার মধ্যে দিয়ে অবসান হলো দর্শকদের সেই অপেক্ষা। ২০১৮ বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের ৩টি টেলিভিশন চ্যানেল- বিটিভি, মাছরাঙা ও নাগরিক টিভি। এর মধ্যে সদ্যই সম্প্রচারে এসেছে নাগরিক।

ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞের ২১তম আসরে মোট ম্যাচ হবে ৬৪টি। এর মধ্যে ওপেনিং, সেমিফাইনাল ও ফাইনালসহ ৫৬টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টেলিভিশন তিনটি। আর ৮টি ম্যাচ পরে দেখাবে টিভিগুলো। একই সময়ে হওয়ার কারণে গ্রুপ পর্বের ওই ম্যাচগুলো সরাসরি সম্প্রচার সম্ভব নয়।

বিশ্বকাপ সম্প্রচারের মিডিয়া স্বত্ব পেয়েছে জিরকন, কে-স্পোর্টস, মিডিয়াকম ও যাদু মিডিয়া। এ চার প্রতিষ্ঠান খেলা সম্প্রচারের জন্য বেছে নিয়েছে মাছরাঙ্গা ও নাগরিক টিভিকে। সরকারি প্রতিষ্ঠান হিসেবে থাকছে বিটিভি।

গতকাল সোমবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বল রুমে বর্ণিল অনুষ্ঠানে বাংলাদেশের মিডিয়া স্বত্ব ঘোষণা করা হয়। এ সময় অতিথি হিসেবে ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিশ্বকাপ সরাসরি দেখাবে বাংলাদেশের যে চ্যানেলগুলো

আপডেট সময় ০৭:০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮