ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

নরসিংদীতে ট্রাকচাপায় প্রাণ গেল স্কুলশিক্ষিকার

অাকাশ জাতীয় ডেস্ক:

রায়পুরা-নরসিংদী সড়কের বাদুয়ারচর এলাকায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার যাত্রী এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশায় থাকা দুই যাত্রী।

মঙ্গলবার সকালে নরসিংদী সদর উপজেলার বাদুয়ারচরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষিকার নাম ফাতেমাতুজ যোহরা মুক্তা। তিনি পঞ্চবটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও বাদুয়ারচর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে। রায়পুরা উপজেলা সদরে প্রাথমিক ট্রেনিং ইন্সটিটিউটে (পিটিআই) যাওয়ার সময় তিনি প্রাণ হারান। দুর্ঘটনায় আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাদুয়ারচর এলাকায় একটি ট্রাক একটি অটোরিকশাকে চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। পরে পালিয়ে যাওয়ার সময় আরশীনগর সিএনজি স্টেশন এলাকায় ট্রাকটিকে এলাকাবাসীর সহায়তায় আটক করা হয়।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামান জানায়, খবর পেয়ে পুলিশ ট্রাকটি জব্দ করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

নরসিংদীতে ট্রাকচাপায় প্রাণ গেল স্কুলশিক্ষিকার

আপডেট সময় ০২:৩১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮