ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেননি ক্রীড়াবিদরা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়ে কারা ফটক থেকে ফিরে এসেছেন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকরা। সোমবার সকালে বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হকের নেতৃত্বে চেয়ারপারসনকে দেখতে নাজিমুদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারের যান।

কারাফটক থেকে এসময় তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। কারাফটক থেকে ফিরে জাতীয় ফুটবল দলের সাবেক আমিনুল হক বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী এবং একটি বড় রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না। তাকে চিকিৎসা করার সুযোগ দেয়া হচ্ছে না। এটা কেমন আচরণ?

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া বাংলাদেশের লাখ লাখ মানুষের প্রাণের নেত্রী, আমাদের নেত্রী, আমাদের মা। তাকে মিথ্যা মামলায় কারাগারে আটক রাখা হয়েছে। বিচারের নামে প্রহসন করা হচ্ছে। এভাবে একটা স্বাধীনদেশ চলতে পারে না।’

এদিন বিএনপি চেয়ারপারসনকে দেখতে যান বিএনপির সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক আরিফুল হক প্রিন্স। বিসিবি পরিচালক শাহ নুরুল কবির শাহীন, বাফুফের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মনজুর হোসেন মালু, সাবেক জাতীয় ফুটবলার এনামুল হক, ইমতিয়াজ আহমেদ নকীব, মাসুদ রানা, জাতীয় ফুটবলার জাহিদ হাসান এমিলি, সাবেক হকি তারকা আসাদুজ্জামান চন্দন, সাবেক জিমন্যাস্ট কামরুজ্জামানসহ আরও অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেননি ক্রীড়াবিদরা

আপডেট সময় ০১:৪১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮