ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

বিমানে নগ্ন বাংলাদেশি যুবকের কাণ্ড

অাকাশ জাতীয় ডেস্ক:

কুয়ালালামপুর থেকে ঢাকাগামী একটি বিমানে নগ্ন হয়ে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছেন বাংলাদেশি এক যুবক। বিমানটি মাটি থেকে ৩৯ হাজার ফিট ওপরে থাকা অবস্থায় দিদার আল মাহমুদ নামের ২০ বছর বয়সী ও দেহের পোশাক খুলে সম্পূর্ণ নগ্ন হয়ে বিমানের এক কর্মীকে আক্রমণ করেন। পাগলের মতো দিগম্বর হয়েই পুরো বিমানে ছুটোছুটি করতে থাকেন। খবর ফ্রি মালয়েশিয়া টুডের।

খবরে বলা হয়, উড়োজাহাজটি বাংলাদেশে নামতেই অশ্লীলতা আর পাগলামির জন্য মালিন্দো এয়ারের বাংলাদেশি ওই যাত্রীকে আটক করে ঢাকায় পুলিশে সোপর্দ করা হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালত তাকে মানসিক ভারসাম্যহীন উল্লেখ করে হাসপাতালে পাঠানোর নির্দেশ দেয়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মালিন্দো এয়ারওয়েজের ওডি-১৬২ ফ্লাইটটি শনিবার রাতে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসছিল। যাত্রার কিছু সময় পরই দিদার সঙ্গে থাকা স্মার্ট ফোনে উঁচু ভলিউমে পর্নো ভিডিও দেখতে থাকে। উত্তেজনা তার এতটাই বেড়ে যায় যে, কিছুক্ষণের মধ্যেই শরীরের সব কাপড় খুলে ফেলে সে।

বেগতিক দেখে ফ্লাইটটির কেবিন ক্রুরা তাকে জামা পরতে অনুরোধ করেন। কিন্তু কে শোনে কার কথা! প্রত্যক্ষদর্শীরা জানায়, উল্টো তাকেই আক্রমণ করে বসে দিদার। এরপর উড়োজাহাজের বাথরুমে গিয়ে প্রাকৃতিক কাজ সেরে আবার ফিরে আসে।

প্রায় ৪ ঘণ্টার যাত্রার পুরো সময়টাতেই যাত্রীরা আতঙ্কের মধ্যে ছিলেন। এরপর ফ্লাইটটি ঢাকায় অবতরণ করলে যেন দুঃস্বপ্নের সমাপ্তি ঘটে। তাকে আটক করে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

বিমানে নগ্ন বাংলাদেশি যুবকের কাণ্ড

আপডেট সময় ১২:৫৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮