ঢাকা ০৪:২০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডেভিড আস্তোরির মৃত্যুতে ফুটবল বিশ্বে শোকের ছায়া

আকাশ স্পোর্টস ডেস্ক:

ইতালির ফুটবলার ডেভিড আস্তোরির আকস্মিক মৃত্যুতে ফুটবল বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গতকাল রবিবার ইতালির সিরি এ এবং সিরি বি সকল খেলা বাতিল করা হয়েছে।

গতকাল বিকালে উদিনির মাঠে ম্যাচ খেলার কথা ছিলো ৩১ বছর বয়সি ইতালির জাতীয় দলের ডিফেন্ডার ও ফওরেন্টিলা দলের অধিনায়ক ডেভিড আস্তোরির। কিন্তু সকালে উদিনির একটি হোটেলে দলের অন্যান্য সদস্যরা নাস্তার টেবিলে ডেভিড আস্তোরিকে না পেয়ে হোটেল রুমে খুঁজতে গিয়ে সেখানে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে আস্তোরির আকস্মিক মৃত্যুর খবর জানানো হলেও এর কারণ জানানো হয়নি।

এসি মিলানের হয়ে ক্যারিয়ার শুরু করা আস্তোরি ২০১৫ সালে যোগ দিয়েছিলেন ফিওরেন্টিনাতে। ইতালির জার্সি গায়ে জড়িয়েছিলেন ১৪ বার। চলতি মৌসুমে ফিওরেন্টিনা দলপতির আর্মব্যান্ড পরে ২৭টি ম্যাচে অংশ নেন তিনি। সবার ধারণা, হঠাৎ অসুস্থ হয়েই মারা গেছেন এই জাতীয় দলের ডিফেন্ডার।

আস্তোরির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার ক্লাব ফিওরেন্টিনা। এক শোকবার্তায় ক্লাবের পক্ষ থেকে বলা হয়, আস্তোরির আকস্মিক মৃত্যুতে আমরা খুবই হতাশ। তার মত খেলোয়াড়ের অভাব পূরণ করতে আমাদের অনেক সময় লাগবে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন ইতালির বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারো ও জিয়ানলুইজি বুফন। আস্তোরির সাবেক দুই ক্লাব এএস রোমা ও এসি মিলানও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডেভিড আস্তোরির মৃত্যুতে ফুটবল বিশ্বে শোকের ছায়া

আপডেট সময় ০২:৫১:৪১ অপরাহ্ন, সোমবার, ৫ মার্চ ২০১৮