ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীতে মাদক সিন্ডিকেটের গডফাদার গ্রেপ্তার

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর বাঘা-চারঘাট উপজেলার মাদক সিন্ডিকেটের গডফাদার আফজাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নামে ১৯টি মামলা রয়েছে। তিনি উপজেলার রাওথা গ্রামের আশরাফ আলীর ছেলে।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চোরাচালান, অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আফজালের বিরুদ্ধে চারঘাট ছাড়াও পার্শ্ববর্তী বাঘা, নাটোরের লালপুর, সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মোট ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে ১৭টি মামলার বিচার চলছে আদালতে। দুটি মামলার তদন্ত চলছে। অস্ত্র আইনের একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। গ্রেপ্তার এড়াতে তিনি পালিয়ে বেড়াতেন। আফজাল থানার এক নম্বর তালিকাভুক্ত মাদক বিক্রেতা।

ওসি জানান, রাওথা গ্রামের একটি পুকুরপাড়ে ঘর বানিয়ে সেখানে লুকিয়ে থাকতেন আফজাল। গোপন খবরের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় চারঘাট থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় একটি দেশীয় অস্ত্রসহ আফজালকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজশাহীতে মাদক সিন্ডিকেটের গডফাদার গ্রেপ্তার

আপডেট সময় ০১:৪৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ মার্চ ২০১৮