ঢাকা ১১:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

জাফর ইকবালকে ছুরিকাঘাতকারী সেই যুবক হাসপাতালে

অাকাশ জাতীয় ডেস্ক:

সিলেটে লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে হত্যার চেষ্টায় ছুরিকাঘাতকারী ফয়জুর রহমান ওরফে ফয়জুল ওরফে শফিকুরকে পুলিশ হেফাজতে দেয়া হয়েছে। পুলিশ ফয়জুলকে হাসপাতালে ভর্তি করেছে।

রোববার বিকাল পৌনে ৫টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে ফুয়জুলকে মহানগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (এসি, কোতোয়ালি) সাদেক কাওসার দস্তগির ও কোতোয়ালি থানার ওসি মো. গৌছুল হোসেনের হাতে হস্তান্তর করে র‍্যাব-৯ এর একটি দল।

সিনিয়র সহকারী কমিশনার সাদেক কাওসার দস্তগির বলেন, আহত অবস্থায় ফয়জুলকে গ্রহণ করে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

শনিবার বিকাল ৫টা ৩৫ মিনিটের দিকে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্যাম্পাসে এক অনুষ্ঠানে শিক্ষার্থী ও পুলিশের উপস্থিতিতে জাফর ইকবালের ওপর হামলা হয়। ছুরি দিয়ে এই লেখক-অধ্যাপকের মাথায় আঘাত করে হামলাকারী যুবক ফয়জুল।

বিকাল সাড়ে ৫টার দিকে ওই হামলার পরপর জাফর ইকবালকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অপারেশন থিয়েটারে নিয়ে তার ক্ষত স্থান পরিষ্কার করে সেখানে সেলাই দেয়া হয়েছে। এরপর অধ্যাপক জাফর ইকবালকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিলেট থেকে ঢাকার সিএমএইচ হাসপাতালে আনা হয়।

এদিকে হামলার পরপরই উপস্থিত শিক্ষার্থী ও পুলিশ সদস্যরা হামলাকারীকে ধরে ফেলে। এরপর পিটুনি দিয়ে ওই তরুণকে ধরে নেয়া হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের একটি কক্ষে।

ফয়জুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পার্শ্ববর্তী কুমারগাঁওয়ের শেখপাড়ার বাসিন্দা। তার মূল বাড়ি সুনামগঞ্জের দিরাইয়ের কলিয়ার কাপনপুরে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

জাফর ইকবালকে ছুরিকাঘাতকারী সেই যুবক হাসপাতালে

আপডেট সময় ১০:৩৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮