ঢাকা ১১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রথম বারের মতো ম্যারাথনে সৌদি নারীরা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছে দেশের প্রথম মহিলা ম্যারাথন প্রতিযোগিতা। এতে প্রায় দেড় হাজার নারী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

শনিবার দেশের পূর্ব প্রদেশ আল-আহসায় অনুষ্ঠিত হল তিন কিলোমিটার ব্যাপী ‘আল-আহসা রান্‌স’ ম্যারাথন প্রতিযোগিতা। স্থানীয় সংবাদমাধ্যম আনাদোলু জানিয়েছে, প্রায় ১৫০০ নারী ম্যারাথন প্রতিযোগিতায অংশগ্রহণ করেন। বিভিন্ন দেশের পেশাদার, অপেশাদার, বয়স্কা এবং তরুণী– সব বয়সী নারীই দৌড়ে অংশগ্রহণ করেন।

জানা গেছে, ম্যারাথনে প্রথম স্থান অধিকার করেন সৌদি আরবের মিজনা আল-নাসার। মাত্র ১৫ মিনিটে প্রতিদ্বন্দ্বীদের অনেক পিছনে ফেলে তিনি দৌড় শেষ করেন। প্রতিযোগিতার স্পনসর ছিল সৌদি সরকারের ক্রীড়া মন্ত্রণালয়, আল-মাসুদা হাসপাতাল এবং আল-আহসা পুর নিগম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

প্রথম বারের মতো ম্যারাথনে সৌদি নারীরা

আপডেট সময় ০৭:৫৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮