ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোনাল্ডো ফিরলেন, ফেরালেন

আকাশ স্পোর্টস ডেস্ক: 

নিজেদের গত ম্যাচে টেবিলের তলানির দল এস্প্যানিওলের কাছে নাটকীয় হারে বড় ধাক্কা খায় রিয়াল মাদ্রিদ। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়াল স্প্যানিশ জায়ান্টরা। গেটাফেকে ৩-১ গোলে হারিয়েছে তারা।

এস্প্যানিওলের বিপক্ষে বিশ্রামে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে এ ম্যাচে ফিরেছেন তিনি। তার ফেরাতেই যেন প্রাণ ফিরে পেল রিয়াল। নিজে যেমন ফিরেছেন, তেমন জোড়া গোল করে দলকে ফেরালেন জয়ের ধারায়।

শুরু থেকেই এস্প্যানিওলকে চাপে রাখে রিয়াল। ২৪ মিনিটে হৃদয়ছোঁয়া গোল করে দলকে লিড এনে দেন গ্যারেথ বেল।

তবে এগিয়ে যেতে একটু সময় লাগে। বিরতির খানিক আগে করিম বেনজেমার থ্রো থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনাল্ডো। লা লিগায় এটি তার ৩০০তম গোল।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফের হলুদ কার্ড দেখেন গেটাফের লুইস রেমি। এতে দুই হলুদ কার্ড হয়ে যাওয়ায় মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। ফলে ১০ জনের দলে পরিণত হন তারা। পরে একের পর এক আক্রমণে তাদের কোণঠাসা করে ফেলে রিয়াল।

তবে খেলার স্রোতের বিপরীতে ৬৫ মিনিটে গোল খেয়ে বসে লস ব্লাঙ্কোজরা। এসময় পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান ফ্রান্সিসকো। কিন্তু ব্যবধান বাড়তেও সময় লাগেনি রিয়ালের। ৭৮ মিনিটে মার্সেলোর ক্রস থেকে গোল করে জয়ের ব্যবধান বাড়ান সিআর সেভেন।

এ জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়েছে রিয়াল। ২৭ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। যা টেবিল টপার কাতালানদের চেয়ে ১২ পয়েন্ট কম।

এ ম্যাচ দিয়ে প্রস্তুতিটাও ভালো সেরেছে রিয়াল। চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগে আগামী ৬ মার্চ পিএসজির বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে নামবে গ্যালাকটিকোরা। এর আগে প্রস্তুতিটা দুর্দান্ত হলো তাদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রোনাল্ডো ফিরলেন, ফেরালেন

আপডেট সময় ০৫:০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮