ঢাকা ১১:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

একদিন বিরতির পর সীমান্তে অবস্থান নিয়েছে মিয়ানমার সেনারা

অাকাশ জাতীয় ডেস্ক:

বান্দরবানের তুমব্রু সীমান্তে আবারও অবস্থান নিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। রোববার সকালে সাতটি ট্রাকে করে শতাধিক সেনা সদস্য তুমব্রু সীমান্তের জিরো লাইনের কাঁটাতারের কাছে অবস্থান নিয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের পর কাঁটাতারের কাছ থেকে নিজেদের সেনাবাহিনী সরিয়ে নেয় মিয়ানমার। কিন্তু রোববার আবার সেখানে সেনা সদস্যদের টহল লক্ষ্য করা গেছে। এতে জিরো লাইনে অবস্থান নেওয়া রোহিঙ্গাদের মধ্যে নতুন করে উৎকণ্ঠা দেখা দিয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য দিল মোহাম্মদ জানান, সীমান্তের জিরো লাইনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তিনটি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানোর পর মিয়ানমার তাদের সেনাদের সরিয়ে নেয়। শুক্রবারের পর থেকে সীমান্তের কাঁটাতারের কাছে সে দেশে সেনা সদস্যদের দেখা যায়নি। কিন্তু রোববার সকাল থেকে বেশ কয়েকটি ট্রাকে করে এসে শতাধিক সেনা সদস্য অবস্থান নিয়েছে।

এই প্রসঙ্গে কক্সবাজার বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান বলেন, সীমান্ত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে বিজিবি। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

একদিন বিরতির পর সীমান্তে অবস্থান নিয়েছে মিয়ানমার সেনারা

আপডেট সময় ০২:৪০:০০ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮