ঢাকা ১০:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

ভিয়েতনামের প্রেসিডেন্ট ঢাকায় আসছেন বিকালে

অাকাশ জাতীয় ডেস্ক:

আজ বিকালে ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্রান ডাই কোয়াং ঢাকায় পৌঁছবেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাবেন।

ভিয়েতনামের প্রেসিডেন্টের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। রাজধানী ঢাকার প্রধান প্রধান সড়কগুলোকে বাংলাদেশ ও ভিয়েতনামের পতাকা দিয়ে মনোরমভাবে সাজানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র মতে, আজ বিকালে বিমানবন্দরের আনুষ্ঠানিকতার পর পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ভিয়েতনামের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরকালে তিনি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।

এছাড়া রাষ্ট্রপতি আবদুল হামিদ ভিয়েতনামের প্রেসিডেন্টের সফরকালে ভোজের আয়োজন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিয়েতনামের প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত হবে। সফরকালে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে মেশিন ম্যানুফ্যাকচারিং ও সাংস্কৃতিক সহযোগিতাসহ চারটি বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে।

বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৪৫ বছর উদযাপন উপলক্ষে প্রেসিডেন্ট ট্রান ডাই কোয়াংয়ের এ সফর খুবই তাৎপর্যপূর্ণ। ২০০৪ সালের পর এটাই ভিয়েতনামের প্রেসিডেন্টের প্রথম সফর। সফরকালে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক দিক বিশেষ করে বিজনেস ফোরাম ও সাংস্কৃতিক প্রতিনিধি দলের পরিবেশনা থাকবে

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

ভিয়েতনামের প্রেসিডেন্ট ঢাকায় আসছেন বিকালে

আপডেট সময় ১১:১৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮