ঢাকা ১০:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ছিল মোবাইলে ব্যস্ত!

অাকাশ জাতীয় ডেস্ক: 

সিলেটে ড. মুহম্মদ জাফর ইকবালের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন। জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে উচ্চকণ্ঠ অধ্যাপক জাফর ইকবাল জঙ্গি হামলার হুমকি পেয়ে আসছিলেন। এজন্য সরকারের পক্ষ থেকে তার নিরাপত্তার জন্য পুলিশ পাহারা দেয়া হচ্ছে।

শনিবার বিকালে শাবিতে এক অনুষ্ঠানে জাফর ইকবালের ওপর হামলার আগে তোলা এক ছবিতে দেখা যায়, জাফর ইকবালের নিরাপত্তার দায়িত্বে থাকা তিন পুলিশ সদস্যদের মধ্যে দুজনই তাদের মোবাইল নিয়ে ব্যস্ত। এ সময় তাদের পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় ওই হামলাকারী যুবককে।

বিকাল ৫টা ৩৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এক অনুষ্ঠানে অধ্যাপক জাফর ইকবালকে ছুরিকাঘাত করে ওই যুবক। পরে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ঘটনার পরপরই শিক্ষার্থীরা হামলাকারীকে আটক করে গণপিটুনি দেয়। বর্তমানে তাকে আটক রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, স্যার মুক্তমঞ্চে বসেছিলেন। সামনে একটি রোবট প্রতিযোগিতা হচ্ছিল। হঠাৎ এক যুবক এসে স্যারের মাথার পেছনে ছুরি দিয়ে আঘাত করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ছিল মোবাইলে ব্যস্ত!

আপডেট সময় ১১:৪৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮