ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বেরোবিতে দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

অাকাশ জাতীয় ডেস্ক:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তাইজুল ইসলাম নামে এক ছাত্রের বিরুদ্ধে যৌন হয়রানির ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের দুই ছাত্রী। অভিযুক্ত তাইজুল ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ১ম বর্ষের ছাত্র।

বৃহস্পতিবার বিকালে ঘটনার বিচার ও নিরাপত্তা চেয়ে ওই দুই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বিভাগীয় প্রধান বরাবর লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি আজ শুক্রবার জানাজানি হয়।

দুই ছাত্রীর অভিযোগ, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে তাদের একই বর্ষের ছাত্র তাইজুল ইসলাম তাদেরকে দীর্ঘদিন ধরে যৌন হয়রানি করে আসছেন। সম্প্রতি যৌন হয়রানির প্রতিবাদ করলে তিনি তাদেরকে ভয়ভীতি দেখান। রাজনীতি করার কথা উল্লেখ করে তার বিরুদ্ধে অভিযোগ দিয়ে লাভ নেই বলে হুমকি দেন তাইজুল। তাই নিরাপত্তার দাবিতে তারা অভিযোগ দেন।

অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান ড. নুর আলম সিদ্দিক বলেন, অভিযোগ পেয়ে বিভাগের শিক্ষকদের নিয়ে সভা করেছি। বিষয়টি দ্রুত সমাধান করা হবে। আর বিষয়টির তদন্ত করে ব্যবস্থা নেয়া কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. আবু কালাম মো. ফরিদ উল ইসলাম।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী তাইজুল ইসলামকে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি ফোন রিসিভ করে লাইন কেটে দেন। এরপর একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোন ধরেন নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বেরোবিতে দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

আপডেট সময় ০৪:২৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮