ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান যাকাত ডেটাবেইজ ও ‘ যাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর সময় চাহিয়া লজ্জা দিবেন না, সংসদ সদস্যদের স্পিকার অতীত থেকে শিক্ষা নিয়ে সবাইকে মিলেমিশে দেশ গড়তে হবে: জয়নুল আবদিন ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না, সংসদেই দেওয়া হয়: শাহজাহান চৌধুরী নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা চুক্তি স্বাক্ষরের পরদিনই লেবাননে ইসরাইলি ড্রোন হামলা প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল

আজ থেকে ১০ টাকা করে কেজি দরে চাল দিচ্ছে সরকার

অাকাশ জাতীয় ডেস্ক:

আজ বৃহস্পতিবার থেকে ১০ টাকা করে কেজি দরে চাল দিচ্ছে সরকার। অতি দরিদ্র ৫০ লাখ পরিবারকে ১০ টাকা করে প্রতি মাসে ৩০ কেজি চাল দেওয়া হবে। খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য অফিসার সুমন মেহেদী স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০ লাখ হতদরিদ্র পরিবারকে ১০ টাকা করে (প্রতি কেজি) প্রতি মাসে ৩০ কেজি চাল বিতরণ করা হবে। মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই পাঁচ মাস চাল বিতরণ করা হবে। এই কর্মসূচির জন্য বছরে সাত লাখ ৫০ হাজার টন চাল দরকার হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ১০ টাকায় এ চালের পাশাপাশি আগামী রোববার থেকে সারা দেশে ওএমএসে (খোলা বাজারে বিক্রি) স্বল্প দামে চাল বিক্রয় শুরু করবে খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তর। প্রতি ডিলার এক টন করে চাল বরাদ্দ পাবে। একজন ব্যক্তি সর্বাধিক পাঁচ কেজি চাল ক্রয় করতে পারবে। প্রতি কেজি চালের মূল্য ধার্য করা হয়েছে ৩০ টাকা। ওএমএস কর্মসূচির আওতায় ১৭ টাকা কেজি দরে আটা বিক্রয় করছে খাদ্য অধিদপ্তর।

বর্তমানে সরকারের গোডাউনে প্রায় ১১ লাখ ১৩ হাজার মেট্রিক টন চাল এবং তিন লাখ ৬৮ হাজার মেট্রিক টন গম মজুদ আছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গত ২২ ফেব্রুয়ারি খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম মার্চ মাস থেকে আবারও অতি দরিদ্র ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজি দরে চাল দেওয়ার ঘোষণা দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

আজ থেকে ১০ টাকা করে কেজি দরে চাল দিচ্ছে সরকার

আপডেট সময় ০১:২০:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মার্চ ২০১৮