ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প: বাংলাদেশ-রাশিয়া-ভারত চুক্তি সই

অাকাশ জাতীয় ডেস্ক:

রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি সরবরাহ ও পরামর্শ সেবাসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করবে ভারত। এজন্য বাংলাদেশ, রাশিয়া ও ভারত একটি ত্রি-পক্ষীয় সমঝোতা চুক্তি (এমওইউ) সই করেছে।

বৃহস্পতিবার (১ মার্চ) মস্কোতে এ সমঝোতা চুক্তি সই হয়। বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয় এবং রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটম সূত্রে এসব তথ্য জানা গেছে।

রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম সাইফুল হক, রোসাটমের ডেপুটি ডিরেক্টর জেনারেল নিকোলাই স্পাসকি ও ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ সরণ সমঝোতা চুক্তিতে সই করেছেন।

এই সমঝোতা চুক্তির আওতায় রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সহযোগিতা করবে ভারতের নিউক্লিয়ার পাওয়ার করপোরেশন (এনপিসিআইএল)। রোসাটমের সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ।

চুক্তি অনুসারে ভারত এই প্রকল্পে বিশেষজ্ঞ সেবা ও পরামর্শ প্রদান করবে। ভারতীয় কোম্পানিগুলো নির্মাণ কাজে যুক্ত হতে পারবে। এছাড়া বয়লারসহ বিভিন্ন ধরনের অপারমাণবিক যন্ত্রপাতি ও সামগ্রী সরবরাহ করবে।

রূপপুর প্রকল্প বাস্তবায়নে ঢাকা ও মস্কোর মধ্যে ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রকল্পের ঠিকাদার হিসেবে নিয়োগ পেয়েছে রশিয়ার অ্যাটোমসট্রয় এক্সপোর্ট।

এক হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিট ২০২৩ সালের অক্টোবরে এবং দ্বিতীয় ইউনিট তার পরের বছর চালু হ্ওয়ার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

শহীদ জিয়া ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন: রাষ্ট্রপতি

রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প: বাংলাদেশ-রাশিয়া-ভারত চুক্তি সই

আপডেট সময় ০১:১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মার্চ ২০১৮