ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

শ্রীদেবীর শেষযাত্রা

আকাশ বিনোদন ডেস্ক: 

মুম্বাইয়ের সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে শ্রদ্ধা নিবেদন শেষে ভিলে পার্লের উদ্দেশে শ্রীদেবীর অন্তিমযাত্রা শুরু হয়েছে।
বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে সেলিব্রেশন স্পোর্টস ক্লাব থেকে তার মরদেহ বের করে আনা হয়। এখন নিয়ে যাওয়া হচ্ছে পবন হংসে। বিকাল সাড়ে ৩টায় সম্পন্ন হবে তার শেষকৃত্য।

এর আগে তার দেহ জাতীয় পতাকায় মুড়িয়ে দেয়া হয়। গান স্যালুট দিয়ে শ্রীদেবীকে বিদায় জানানো হয়। শ্রীদেবীর শেষযাত্রায় রয়েছেন স্বামী বনি কাপুর।

আজ সকাল থেকেই সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে বলিউডের এ কিংবদন্তি অভিনেত্রীকে শেষ শ্রদ্ধা জানায় ভারতের রুপালি জগতের তারকারা ও হাজারো সাধারণ মানুষ।

শনিবার রাতে দুবাইতে বাথটাবে ডুবে মারা যান অভিনেত্রী শ্রীদেবী। তার হঠাৎ মৃত্যু সংবাদে শোকে বিহবল ভারতের রুপালি জগত থেকে সাধারণ মানুষ।

এ খবর আসার পর থেকেই তাকে শেষ শ্রদ্ধা জানাতে ওই রাত থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ভারতবাসী।

কিন্তু মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধায় বলিউড থেকে শ্রীদেবীর মরদেহ ভারতে ফিরতে সময় লাগে চারদিন।

মঙ্গলবার দুবাই পুলিশ শ্রীদেবীর হত্যার কেস ক্লোজড ঘোষণার পর রাতেই দুবাই থেকে বিমানে করে মুম্বাইয়ে তার মরদেহ আনা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

শ্রীদেবীর শেষযাত্রা

আপডেট সময় ০৬:০০:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮